শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

লেবাননে ৫০ গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ ইসরায়েলের

আসন্ন সামরিক অভিযানের সতর্কবার্তা দিয়ে লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। সোমবার (২ মার্চ) বিবিসির এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বাড়িঘর ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় অবস্থান নিন।’

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন সামরিক অভিযানের সতর্কবার্তা দিয়ে লেবাননের ৫০টিরও বেশি শহর ও গ্রামের বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। দেশটির পক্ষ থেকে চিহ্নিত এলাকাগুলোর বাসিন্দাদের অন্তত এক হাজার মিটার দূরে খোলা স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সোমবার (২ মার্চ) বিবিসির এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইসরায়েলের জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, ‘নিজেদের নিরাপত্তার স্বার্থে অবিলম্বে বাড়িঘর ছেড়ে অন্তত এক হাজার মিটার দূরে খোলা জায়গায় অবস্থান নিন।’ এতে আরও বলা হয়, কেউ যদি হিজবুল্লাহ সদস্যদের কাছাকাছি বা তাদের স্থাপনা ও সামরিক সরঞ্জামের আশপাশে অবস্থান করেন, তাহলে তারা নিজের জীবনকে ঝুঁকির মুখে ফেলছেন।

এর আগে, সোমবার (২ মার্চ) রাজধানী বৈরুতসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক হামলা চালায় ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলের দাবি, হিজবুল্লাহর ছোড়া প্রজেক্টাইলের জবাবে সংগঠনটির স্থাপনা লক্ষ্য করে লেবাননজুড়ে এ হামলা শুরু করা হয়েছে।

লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, প্রথমে বৈরুতে হামলা চালানো হয়, পরে তা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে।

এদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালাম ইসরায়েলের ওপর হামলাকে ‘দায়িত্বজ্ঞানহীন ও সন্দেহজনক’ বলে মন্তব্য করেছেন।

হিজবুল্লাহর নাম সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, 'সরকার দুর্বৃত্তদের দমন এবং দেশের জনগণের সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর