শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

‎কুবিতে তিনটি নতুন বাস উদ্বোধন

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হওয়া নতুন তিনটি বাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে বাসগুলোর উদ্বোধন করা হয়। ‎পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবহন পুলে যুক্ত হওয়া নতুন তিনটি বাস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হায়দার আলী।

‎বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরের সামনে বাসগুলোর উদ্বোধন করা হয়।

‎পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মো. মোশাররফ হোসেন ভূঁইয়ার সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

‎কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন, 'কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের একটি অন্যতম দাবি ছিল পর্যাপ্ত পরিবহন সুবিধা। বিশেষ করে পরিবহন সংকটের কারণে তারা নানাবিধ ভোগান্তির মুখে পড়ছিল। এই দাবি উঠে আসে জুলাই স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে, যেখানে তৎকালীন মাননীয় উপদেষ্টা মহোদয় উপস্থিত ছিলেন। সে সময় শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবের লক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য তিনটি বাস দেওয়ার ঘোষণা দেন তিনি। পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে বাসগুলো প্রস্তুত করে বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলে সংযুক্ত করা হয়।'

‎উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'এই উদ্যোগের জন্য আমরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞ। নতুন বাস সংযোজনের ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আমরা বিশ্বাস করি। আজকের এই শুভ দিনে আনন্দের সঙ্গে বাসগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হচ্ছে। সম্মানিত স্যারের মাধ্যমে ফিতা কেটে উদ্বোধন সম্পন্ন করা হবে।'

‎উপচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, 'আমরা কয়েকদিন আগে বাসগুলো পেয়েছি।আশাকরি এই তিনটা বাসে আমাদের ছাত্রছাত্রীদের অনেক উপকার হবে। বাসগুলো পাওয়া বেশ চ্যালেঞ্জ ছিল। এখনো বেশ চ্যালেঞ্জ আছে। কারণ এগুলো চালু করতে তিনজন ড্রাইভার, তিনজন হেলপার লাগবে। ইউজিসিতে আমরা যোগাযোগ করেছি। সরকারি কাজে যেহেতু দীর্ঘশ্বাস সর্তকতা আছে, ওইটার জন্য আমরা বসে থাকব না। আমরা যেভাবে হোক চেষ্টা করছি যে, তাড়াতাড়ি করে ড্রাইভার এবং হেলপার নিয়ে এটা সচল করতে।'

‎তিনি আরও বলেন, 'আশা করি আমরা এই নির্বাচনের পরেই এই বাস তিনটি সচল করতে পারব। আমরা একটা কমিটি গঠন করেছি। এই কমিটি ঠিক করবে যে, এই তিনটা বাস কোন রুটে চলবে সেই অনুযায়ী এটা আমরা রুট ঠিক করে দেব। ছাত্রদের উপকারের কথা চিন্তা করে এবং সেই অনুযায়ী বাসগুলো চলবে।'

‎উল্লেখ্য , ২০২৫ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে অনুষ্ঠিত ‘জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার প্রথম প্রতিরোধ-১১ জুলাই নিয়ে স্মৃতির মিনার’ শীর্ষক স্মরণসভায় সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এই তিনটি বাস উপহার দেওয়ার ঘোষণা দেন। পরবর্তীতে কুমিল্লা জেলা প্রশাসনের মাধ্যমে বাসগুলো প্রস্তুত করা হয় এবং সবশেষে সোমবার সেগুলো ক্যাম্পাসে পৌঁছায়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর