শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কুবিতে পর্দা নামল আন্তঃবিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস সম্মেলনের

শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়। যুক্তির তলোয়ার আর কূটনীতির ঢাল হাতে দুই দিন লড়েছেন প্রতিনিধিরা। কেউ হয়েছেন রাশিয়ার প্রতিনিধি, কেউ সৌদি আরবের, আবার কেউ কোনো ছোট্ট দেশের একমাত্র কণ্ঠস্বর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষ যেন দুই দিনের জন্য পরিণত হয়েছিল ছোট্ট এক জাতিসংঘে। সম্মেলনে দুটি কমিটিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (কোউমুনা)-এর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস সম্মেলন-২০২৬। এতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, সিসিএন বিশ্ববিদ্যালয় ও বায়োস্ট বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৫ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

শুক্র ও শনিবার (২৬ ও ২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষে এ আয়োজন অনুষ্ঠিত হয়।

যুক্তির তলোয়ার আর কূটনীতির ঢাল হাতে দুই দিন লড়েছেন প্রতিনিধিরা। কেউ হয়েছেন রাশিয়ার প্রতিনিধি, কেউ সৌদি আরবের, আবার কেউ কোনো ছোট্ট দেশের একমাত্র কণ্ঠস্বর। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মেলন কক্ষ যেন দুই দিনের জন্য পরিণত হয়েছিল ছোট্ট এক জাতিসংঘে।

সম্মেলনে দুটি কমিটিতে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

নিরস্ত্রীকরণ ও আন্তর্জাতিক নিরাপত্তা কমিটি (ডাইসেক)-এ বিতর্কের কেন্দ্রে ছিল আন্তর্জাতিক নিরস্ত্রীকরণ ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে উন্নত অস্ত্রব্যবস্থার বিরুদ্ধে আগাম সামরিক পদক্ষেপের কৌশলগত প্রভাব। অন্যদিকে ইসলামী সহযোগিতা সংস্থা (ওআইসি) কমিটিতে উঠে আসে প্রক্সি যুদ্ধ ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরক্ষা সহযোগিতার সম্ভাবনা। দুই দিনে মোট আটটি দীর্ঘ অধিবেশনে প্রতিনিধিরা নিজ নিজ দেশের অবস্থান তুলে ধরেন, প্রতিপক্ষের যুক্তি খণ্ডন করেন এবং বিভিন্ন জোট গঠনের চেষ্টা করেন।

২৭ জুন বিকেলে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মেলনের পর্দা নামে। সেরা প্রতিনিধি, অসাধারণ প্রতিনিধি ও বিশেষ স্বীকৃতি বিভাগে নির্বাচিতদের হাতে পুরস্কার তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। বিজয়ীদের নাম ঘোষণা করা হলে করতালিতে মুখর হয়ে ওঠে পুরো সম্মেলন কক্ষ।

সম্মেলনের সার্বিক নেতৃত্বে ছিলেন সেক্রেটারি জেনারেল সাবিকুন নাহার, ডেপুটি সেক্রেটারি জেনারেল মো. শিহাব উদ্দিন আহম্মেদ আশিক এবং ডিরেক্টর জেনারেল মো. মাইনুল ইসলাম।

ডাইসেক কমিটি পরিচালনায় ছিলেন চেয়ারপারসন ইমতিয়াজ আহমেদ চিন্ময়, ভাইস-চেয়ারপারসন তাহমিদ তাজওয়ার এবং প্রতিবেদক শাহরিয়ার আহমেদ রামিম। ওআইসি কমিটির দায়িত্বে ছিলেন মো. তারেক মুক্তার, মেহেদী হাসান আবির এবং রুবাইয়া সুলতানা সাথী।

সফল এ আয়োজনের মধ্য দিয়ে আয়োজকরা জানান, ভবিষ্যতে আরও বড় পরিসরে আন্তর্জাতিক মানের সম্মেলন আয়োজনের লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন। তরুণ প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তোলার এ যাত্রা অব্যাহত থাকবে বলেও সংগঠনটির পক্ষ থেকে প্রত্যয় ব্যক্ত করা হয়।

সমাপনী বক্তব্যে সেক্রেটারি জেনারেল সাবিকুন নাহার বলেন,
"মডেল ইউনাইটেড নেশনস শুধু একটি সম্মেলন নয়; এটি তরুণদের নেতৃত্ব, কূটনৈতিক চিন্তাভাবনা, গবেষণা এবং আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি বিকাশের একটি অনন্য প্ল্যাটফর্ম। আমরা আশা করি, এই আয়োজনের মাধ্যমে অংশগ্রহণকারীরা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হবে।"

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর