শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কুবি 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত, উপস্থিতির হার ৬৭.৪২ শতাংশ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৬৭ দশমিক ৪২ শতাংশ। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। জানা যায়, ৪৬,৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১,২৪১ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৬৭ দশমিক ৪২ শতাংশ। বাকি ১৫,০৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন যা মোট পরীক্ষার্থীর ৩২.৫৮ শতাংশ।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে উপস্থিতির হার ৬৭ দশমিক ৪২ শতাংশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়সহ মোট ২২টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

জানা যায়, ৪৬,৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১,২৪১ জন শিক্ষার্থী। যা মোট পরীক্ষার্থীর ৬৭ দশমিক ৪২ শতাংশ। বাকি ১৫,০৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অনুপস্থিত ছিলেন যা মোট পরীক্ষার্থীর ৩২.৫৮ শতাংশ।

আরও জানা যায়, এবার কুমিল্লা এবং রাজশাহী দুই কেন্দ্রে ভর্তি পরীক্ষায় অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ২৯,৮২১ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১৯,৪৬৫ জন এবং রাজশাহী কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ১৬,৫১৫ জন এর মধ্যে উপস্থিত ছিলেন ১১,৭৭৬ জন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, 'এ ইউনিটের ভর্তি পরীক্ষায় মোট উপস্থিতির হার ৬৭ দশমিক ৪২ শতাংশ। মোট পরীক্ষার্থী ছিল ৪৬,৩৩৬ জন এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩১,২৪১ জন।'

উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, 'গতবারের মতো এবারও আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। এবার কুমিল্লা এবং রাজশাহী দুইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনোরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া আমরা সুষ্ঠুভাবে 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে পেরেছি। সামনের পরীক্ষাগুলোও যাতে ভালোভাবে সম্পন্ন করতে পারি তার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।'

প্রসঙ্গত, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং 'সি' ইউনিটের ভর্তি পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর