শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কঠোর হাতে মবোক্রেসি দমন করতে হবে: সালাহউদ্দিন আহমদ

দেশে চলমান বিশৃঙ্খলা, গণমাধ্যমের ওপর হামলা এবং গণ-উন্মাদনার তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মবোক্রেসি বা গণ-উন্মাদনা রুখতে প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে। রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। সালাহউদ্দিন আহমদ বলেন, 'কোনো অজুহাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। সমাজে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের, সেখানে দুর্বলতার সুযোগে মবোক্রেসি মাথাচাড়া দিয়ে উঠছে।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
দেশে চলমান বিশৃঙ্খলা, গণমাধ্যমের ওপর হামলা এবং গণ-উন্মাদনার তীব্র সমালোচনা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, মবোক্রেসি বা গণ-উন্মাদনা রুখতে প্রশাসনকে আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।

রোববার (২১ ডিসেম্বর) রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, 'কোনো অজুহাতেই আইন নিজের হাতে তুলে নেওয়া বরদাশত করা হবে না। সমাজে শৃঙ্খলা রক্ষার দায়িত্ব প্রশাসনের, সেখানে দুর্বলতার সুযোগে মবোক্রেসি মাথাচাড়া দিয়ে উঠছে।'

প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, 'কিছু গণমাধ্যমকে আগে থেকেই টার্গেট করা হয়েছিল। তা সত্ত্বেও কেন পর্যাপ্ত সতর্কতা নেওয়া হয়নি, সে প্রশ্ন তোলেন তিনি। সালাহউদ্দিনের মতে, এসব ঘটনা সরকারের প্রশাসনিক দুর্বলতারই প্রতিফলন।'

তিনি বলেন, 'বাংলাদেশে এমন মবোক্রেসি আর দেখতে চান না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও প্রশাসনকে কঠোর হাতে এসব দমন করতে হবে, নইলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করবে।'

মতবিনিময় সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব ও দেশপ্রেমের ওপর গুরুত্বারোপ করে সালাহউদ্দিন আহমদ বলেন, 'সাংবাদিকদের ব্যক্তিগত আদর্শ থাকতে পারে, তবে দেশের স্বার্থে সবাইকে আপসহীন ভূমিকা পালন করতে হবে।'
 
তারেক রহমানের আসন্ন স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও সুদৃঢ় হবে উল্লেখ করে তিনি এ ক্ষেত্রে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা প্রত্যাশা করেন।

তিনি আরও বলেন, 'বিএনপি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতেই সবার সহযোগিতা চায়।'

অতীত প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, 'আমরা সামনে এগিয়ে যেতে চাই, তবে ফ্যাসিবাদের দুঃসহ সময়কে ভুলে গেলে চলবে না। সেই অভিজ্ঞতা স্মরণে রাখতেই হবে, যাতে ভবিষ্যতে ইতিহাসের পুনরাবৃত্তি না ঘটে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর