শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ক্ষতি পুষিয়ে নিতে ৩০০ ফিটে বিএনপির বৃক্ষরোপণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নির্ধারিত গণসংবর্ধনা স্থলের আশপাশে ধ্বংস হওয়া গাছগুলোর ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটি। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন। আমিনুল হক বলেন, 'সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে নির্ধারিত গণসংবর্ধনা স্থলের আশপাশে ধ্বংস হওয়া গাছগুলোর  ক্ষতি পুষিয়ে নিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে দলটি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক। এ সময় তিনি নিজ হাতে একাধিক গাছের চারা রোপণ করেন।

আমিনুল হক বলেন, 'সংবর্ধনা উপলক্ষে জনসমাগমের কারণে গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই ক্ষতি পুষিয়ে নিতে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী নিম গাছসহ বিভিন্ন ফলজ গাছ রোপণ করা হচ্ছে।'

তিনি জানান, নার্সারি থেকে ২০০/৩০০টি চারা সংগ্রহ করা হয়েছে এবং প্রয়োজনে আরও গাছ লাগানো হবে।

পরিবেশ রক্ষা ও দেশের সৌন্দর্য সংরক্ষণ সামাজিক দায়িত্বের অংশ উল্লেখ করে তিনি বলেন, 'বিএনপি অতীতেও এ ধরনের সামাজিক কার্যক্রম করেছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।'

ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে আমিনুল হক বলেন, 'বাংলাদেশ আমাদের সবার। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে কাজ করবে।'

আমিনুল হক জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে ঢাকা মহানগর উত্তরের বিভিন্ন স্থানে লাগানো ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করে, পরিচ্ছন্নতা বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে, শুক্রবার সকালে আমিনুল হকের নেতৃত্বে সংবর্ধনা স্থলের আশপাশে পরিচ্ছন্নতা ও বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর