শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ক্ষমতায় গেলে নবীর ন্যায়পরায়ণতায় দেশ চালাবো: তারেক রহমান

নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে নবী (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 'ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশ-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। আমাদের জনগণ আগেও ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে, ভবিষ্যতেও করবে।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করলে নবী (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, 'ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়। দেশ-বিদেশে বসে যারা ষড়যন্ত্র করছেন, তাদের থেকে সচেতন থাকতে হবে। আমাদের জনগণ আগেও ঐক্যবদ্ধ হয়ে সব ষড়যন্ত্র প্রতিহত করেছে, ভবিষ্যতেও করবে।'

তিনি আরও বলেন, 'উন্নয়নের নামে দেশের মানুষকে লুটপাট করে সম্পদ পাচার করা হয়েছে। আমরা এ অবস্থা বদলাতে চাই। তাই কৃষকের পাশে থাকবো। এজন্য আপনাদের ‘ধানের শীষ’ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।'

তারেক রহমানের ভাষ্য, 'গত ১৫-১৬ বছরে বাংলাদেশকে অন্য দেশের কাছে বিক্রি করা হয়েছে। আমি বলেছি, দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ। স্বৈরাচার সরকারের সময়ে জনগণের ঘাড়ে বোঝা চাপানো হয়েছিল, তবে আমরা গণতন্ত্রের পথে অর্ধেক পথ এগিয়েছি।'

তিনি বলেন, 'ফেব্রুয়ারির ১২ তারিখে ধানের শীষকে নির্বাচিত করে গণতন্ত্রের যাত্রা শুরু হবে। আমরা জিয়াউর রহমানের মতো দেশের জন্য খাল খনন করতে চাই। করবো কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।'

ভোটারদের উদ্দেশে বলেন, 'আসন্ন নির্বাচনের পর বিএনপি সরকার গঠন হলে ইনশাআল্লাহ নবী করিম (সা.)-এর ন্যায়পরায়ণতার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর