শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ক্ষমতার পালাবদলে মানুষের ভাগ্য বদলায়নি: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, 'বিএনপি সরকার গঠনের পর সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। নোয়াখালীর হাতিয়ায় ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছে। পাশাপাশি দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে।' তিনি আরও বলেন, 'এসব ঘটনার পরও দেশের সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীদের অনেককে নীরব থাকতে দেখা যাচ্ছে। তবে জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে চুপ করে থাকবে। মানুষের অধিকার রক্ষায় এনসিপি সবসময় সোচ্চার থাকবে।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
দেশে ক্ষমতার পালাবদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন ঘটেনি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

শুক্রবার (৬ মার্চ) উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে আয়োজিত এই ইফতার মাহফিলে তিনি বলেন, 'আগে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বক্তব্য শেষ করতেন ‘জয় বাংলা’ বলে, এখন বলেন ‘জিন্দাবাদ’। কিন্তু বাস্তবে দেশের চিত্র একই রয়ে গেছে। শুধু একটি দলের জায়গায় আরেকটি দল বসেছে, মানুষের জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসেনি।'

নাহিদ ইসলাম অভিযোগ করে বলেন, 'বিএনপি সরকার গঠনের পর সারাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। নোয়াখালীর হাতিয়ায় ‘শাপলা কলি’ প্রতীকে ভোট দেওয়ার কারণে এক নারীকে ধর্ষণের শিকার হতে হয়েছে। পাশাপাশি দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণের ঘটনাও উদ্বেগজনক হারে বাড়ছে।'

তিনি আরও বলেন, 'এসব ঘটনার পরও দেশের সুশীল সমাজ ও নারী অধিকারকর্মীদের অনেককে নীরব থাকতে দেখা যাচ্ছে। তবে জাতীয় নাগরিক পার্টি এ বিষয়ে চুপ করে থাকবে। মানুষের অধিকার রক্ষায় এনসিপি সবসময় সোচ্চার থাকবে।'

ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এছাড়া দলের কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর