শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কৃষ্ণ সাগরে রাশিয়ার ২ ট্যাংকারে ড্রোন হামলা ইউক্রেনের

কৃষ্ণ সাগরে অবস্থান করা রাশিয়ার দুটি তেলের ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর সেগুলোতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। শনিবার (২৯ নভেম্বর) নেভাল ড্রোন ব্যবহার করে ট্যাংকার দুটি ধ্বংস করা হয়। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ‘কাইরোস’ এবং আরো পূর্বে কেন্দ্রীয় অঞ্চলে ‘ভিরাট’ নামে দুটি জাহাজে হামলা চালানো হয়েছে। দুটি জাহাজই নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের তালিকায় রয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কৃষ্ণ সাগরে অবস্থান করা রাশিয়ার দুটি তেলের ট্যাংকার জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলার পর সেগুলোতে আগুন ধরে যায়। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার (২৯ নভেম্বর) নেভাল ড্রোন ব্যবহার করে ট্যাংকার দুটি ধ্বংস করা হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে জানিয়েছে, কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে ‘কাইরোস’ এবং আরো পূর্বে কেন্দ্রীয় অঞ্চলে ‘ভিরাট’ নামে দুটি জাহাজে হামলা চালানো হয়েছে। দুটি জাহাজই নিষেধাজ্ঞার আওতায় থাকা জাহাজের তালিকায় রয়েছে।

তবে জানা গেছে, তেল ট্যাংকার দু’টিই খালি ছিল। তেল নেয়ার জন্য রাশিয়ার একটি বন্দরে যাওয়ার সময় হামলার শিকার হয়।

রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। নিষেধাজ্ঞা এড়িয়ে গ্রাহকদের কাছে তেল পরিবহনের জন্য রাশিয়া শত শত ট্যাঙ্কার জাহাজ ব্যবহার করে। বিভিন্ন দেশের পতাকায় চলাচল করে এসব জাহাজ।

তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানায়, শুক্রবার প্রথম হামলায় তেলবাহী ট্যাংকার জাহাজ ‘কাইরোস’ ক্ষতিগ্রস্থ হয়। পরে শনিবার গাম্বিয়ার পতাকাবাহী ট্যাঙ্কার ‘ভিরাট’-এ হামলা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর