শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ক্রিকেট বোর্ড সভাপতির বাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি,অল্পের জন্য প্রাণে রক্ষা

ক্রিকেট কানাডার সদ্য নির্বাচিত সভাপতি অরবিন্দর খোসার বাসভবনে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কানাডার স্থানীয় সময় বুধবার ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে সিবিসি। খোসা জানান, নিউটন এলাকায় তার বাসভবন লক্ষ্য করে ভোর ৪টা ৪০ মিনিটে গুলি চালানো হয়। তখন বাড়ির ভেতরে কয়েকজন থাকলেও কেউ হতাহত হননি। সম্প্রতি আদালতের নির্দেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তিনি আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার সভাপতি হিসেবে দায়িত্ব নেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ক্রিকেট কানাডার সদ্য নির্বাচিত সভাপতি অরবিন্দর খোসার বাসভবনে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। কানাডার স্থানীয় সময় বুধবার ভোরে এ হামলা হয় বলে জানিয়েছে সিবিসি।

খোসা জানান, নিউটন এলাকায় তার বাসভবন লক্ষ্য করে ভোর ৪টা ৪০ মিনিটে গুলি চালানো হয়। তখন বাড়ির ভেতরে কয়েকজন থাকলেও কেউ হতাহত হননি।

সম্প্রতি আদালতের নির্দেশে অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে তিনি আমজাদ বাজওয়ার স্থলাভিষিক্ত হয়ে ক্রিকেট কানাডার সভাপতি হিসেবে দায়িত্ব নেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাস্থলে বাড়ির দরজা, জানালা ও দেয়ালে অন্তত পাঁচটি গুলির চিহ্ন পাওয়া গেছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে চাঁদাবাজি-সংক্রান্ত হামলা হিসেবে তদন্ত করছে।

সারে পুলিশের এক মুখপাত্র সিবিসিকে দেওয়া ই-মেইলে জানান, ওই বাসভবনের সঙ্গে সংশ্লিষ্ট একজন ব্যক্তি আগে থেকেই চাঁদাবাজি-সংক্রান্ত হুমকি পেয়ে আসছিলেন।

এদিকে ক্রিকেট কানাডাকে ঘিরে সংঘবদ্ধ অপরাধচক্রের সম্পৃক্ততার অভিযোগও নতুন করে আলোচনায় এসেছে। এর আগে সিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করা হয়, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কানাডার ক্রিকেট অঙ্গনের কয়েকজনকে ভয়ভীতি দেখিয়েছিল।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, খোসার সঙ্গে এমন কয়েকজন খেলোয়াড়ের যোগাযোগের অভিযোগ রয়েছে, যাদের বিরুদ্ধে ওই গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার দাবি করা হয়েছে। পাশাপাশি ২০২৫ সালে জাতীয় দলের এক ক্রিকেটারকে হুমকি দেওয়ার ঘটনাও সামনে আসে।

এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে ক্রিকেট কানাডার এক সাবেক বোর্ড সদস্যের বাড়িতেও পৃথকভাবে গুলিবর্ষণের ঘটনা ঘটে। পরে নিরাপত্তাজনিত কারণে তিনি পরিবারসহ অন্যত্র সরে যান এবং পরে পদত্যাগ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর