শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত: নিহত বেড়ে ৬৬

বিধ্বস্ত বিমানটি ছিল যুক্তরাষ্ট্রে নির্মিত ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের একটি সামরিক পরিবহন বিমান। এতে সেনাসদস্য, ক্রু এবং পুলিশ কর্মকর্তাসহ মোট ১২৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর নিখোঁজ ও আহতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর আকাশেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বসতবাড়ির কাছ দিয়ে নিচে পড়ে যায়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে সামরিক পরিবহন বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে।

সোমবার (২৩ মার্চ) পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে। আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি ও স্থানীয় প্রশাসনের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিধ্বস্ত বিমানটি ছিল যুক্তরাষ্ট্রে নির্মিত ‘সি-১৩০ হারকিউলিস’ মডেলের একটি সামরিক পরিবহন বিমান। এতে সেনাসদস্য, ক্রু এবং পুলিশ কর্মকর্তাসহ মোট ১২৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনার পর নিখোঁজ ও আহতদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দল। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, উড্ডয়নের কিছুক্ষণ পর আকাশেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে বিমানটি বসতবাড়ির কাছ দিয়ে নিচে পড়ে যায়। দুর্ঘটনাস্থলটি দুর্গম জঙ্গলে হওয়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিধ্বস্ত হওয়ার পর বিমানটির ধ্বংসাবশেষ থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

উল্লেখ্য, গত এক মাসের মধ্যে লাতিন আমেরিকায় এটি দ্বিতীয়বারের মতো ‘সি-১৩০ হারকিউলিস’ বিমান বিধ্বস্তের ঘটনা। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি বলিভিয়ায় একই মডেলের একটি বিমান দুর্ঘটনায় অন্তত ২৪ জন নিহত হন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর