শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক সাংসদ

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম জোয়াহের। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

শুক্রবার রাত ১০টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। বার্ধক্যজনিত নানা অসুস্থতায় তিনি দীর্ঘদিন ভুগছিলেন। জোয়াহেরুল ইসলাম জোয়াহেরের ছোট ভাই ও যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতোয়ার রহমান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আতোয়ার রহমান জানান, তার বড় ভাইকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। শুক্রবার রাতেই তিনি মারা যান। মরদেহ বাংলাদেশে এনে পারিবারিক কবরস্থানে দাফনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

কলকাতা বিমানবন্দরের কাছে দমদম এলাকার ফিনিক্স মেডিক্যাল সেন্টারে এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি চিকিৎসাধীন ছিলেন। টানা তিন দিন তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মাল্টি অর্গান ফেইলিওরের কারণেই তার মৃত্যু হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে জোয়াহেরুল ইসলাম জোয়াহের পলাতক ছিলেন। যদিও কলকাতায় তাকে প্রকাশ্যে কখনো দেখা যায়নি, তবে তার এলাকায় গুঞ্জন ছিল যে তিনি সেখানে অবস্থান করছেন। মৃত্যুর সময় তার পাশে ছিলেন স্ত্রী ও এক কন্যা। স্ত্রী মেডিকেল ভিসায় কলকাতায় অবস্থান করছিলেন।

তার ঘনিষ্ঠ কয়েকজনের বরাতে জানা গেছে, পরিবার প্রয়াত এই সাবেক সংসদ সদস্যের মরদেহ বাংলাদেশে নিয়ে যেতে চায়। নিজ গ্রামের বাড়ির মাটিতেই তাকে দাফন করার ইচ্ছা রয়েছে পরিবারের। এ জন্য উভয় দেশের সরকারের সঙ্গে যোগাযোগ চলছে। বাংলাদেশ সরকারের সবুজ সংকেত মিললে কলকাতাস্থ বাংলাদেশ দূতাবাস থেকে প্রয়োজনীয় এনওসি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর