কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন। তিনি নির্বাচনে ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, পান ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট।
পেকুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম ৪৭টি কেন্দ্রের এবং চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ১৩০টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
কক্সবাজার-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৩৩ হাজার ৮৯, মোট প্রার্থী ৩ জন, এবং ভোট কেন্দ্রে রয়েছে ১৭৭টি।