শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

খামেনির জানাজা দেখে বিস্মিত ট্রাম্প

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, তিনি ধারণা করেছিলেন ইরানের সাধারণ মানুষ খামেনিকে অপছন্দ করেন। কিন্তু জানাজায় মানুষের ব্যাপক অংশগ্রহণ সেই ধারণাকে বদলে দিয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের উপস্থিতি ও শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষ্য, তিনি ধারণা করেছিলেন ইরানের সাধারণ মানুষ খামেনিকে অপছন্দ করেন। কিন্তু জানাজায় মানুষের ব্যাপক অংশগ্রহণ সেই ধারণাকে বদলে দিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি ভেবেছিলাম মানুষ তাকে ঘৃণা করে। কিন্তু এত মানুষকে কাঁদতে দেখে আমি অবাক হয়েছি।’

সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি ‘নির্মূল’ করতে পারতেন। তবে এমনটি করলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকত না বলেও মন্তব্য করেন।

ট্রাম্প জানান, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। তার দাবি, এ সময় দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের হামলা চালাবে না।

উল্লেখ্য, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় শনিবার (৪ জুলাই) রাজধানী তেহরানে লাখো মানুষ অংশ নেন। শোকানুষ্ঠানে উপস্থিত মানুষের মধ্যে গভীর শোকের পাশাপাশি হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিশোধের প্রত্যয়ও দেখা যায়।

জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ধর্মপ্রাণ নাগরিকেরা খামেনির মৃত্যুকে ব্যক্তিগত ও জাতীয় জীবনের বড় ক্ষতি হিসেবে বর্ণনা করেন। একই সঙ্গে হামলার জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের দায়ী করে প্রতিশোধ নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর