শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

খামেনি পরবর্তী যে কোনো উত্তরসূরিকে নির্মূল করা হবে'

মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হিসেবে যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন, তাকেও নির্মূল করা হবে হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ইসরায়েল। বুধবার (৪ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, 'ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি ইসরায়েল ধ্বংসের নীতি অব্যাহত রাখতে কাউকে নতুন নেতা হিসেবে নিয়োগ দেয়, তবে সেই ব্যক্তি ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু হবেন।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তার স্থলাভিষিক্ত হিসেবে যাকেই দায়িত্ব দেওয়া হোক না কেন, তাকেও নির্মূল করা হবে হবে বলে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে ইসরায়েল।

বুধবার (৪ মার্চ) ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এক বিবৃতিতে বলেন, 'ইরানের বর্তমান শাসনব্যবস্থা যদি ইসরায়েল ধ্বংসের নীতি অব্যাহত রাখতে কাউকে নতুন নেতা হিসেবে নিয়োগ দেয়, তবে সেই ব্যক্তি ইসরায়েলি বাহিনীর প্রধান লক্ষ্যবস্তু হবেন।'
 
কাটজ বলেন, 'ইরানের সন্ত্রাসী শাসনব্যবস্থা কর্তৃক নিযুক্ত যে কোনো নেতা, যিনি ইসরায়েল ধ্বংসের পরিকল্পনা এগিয়ে নেবেন, তিনি শুধু ইসরায়েলের নয়—যুক্তরাষ্ট্র, মুক্ত বিশ্ব ও আঞ্চলিক দেশগুলোর জন্যও হুমকি হবেন। তার নাম বা অবস্থান আমাদের কাছে গুরুত্বহীন; তিনি আমাদের নির্মূল তালিকার শীর্ষে থাকবেন।'
 
বিশ্লেষকদের মতে, এ ধরনের সরাসরি হুমকি মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতকে আরও ব্যক্তিকেন্দ্রিক ও ভয়াবহ পর্যায়ে নিয়ে যেতে পারে। ইসরায়েলের বক্তব্য থেকে স্পষ্ট, তারা ইরানের নেতৃত্ব কাঠামোকে লক্ষ্য করে কৌশলগত চাপ বাড়াতে চায়।
 
প্রতিরক্ষামন্ত্রী আরও দাবি করেন, ইসরায়েল বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে ইরানের সামরিক ও কৌশলগত সক্ষমতা ধ্বংসে কাজ করছে। সামরিক চাপের পাশাপাশি এমন পরিস্থিতি তৈরি করা হবে যাতে ইরানের জনগণ নিজেরাই বর্তমান সরকার পরিবর্তনে উদ্যোগী হয়।
 
এদিকে, খামেনির মৃত্যুর পর এখনো ইরানে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে তার ছেলে মোজতাবা খামেনির নাম ঘোষণা করা হয়েছে। 
 
সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর