শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অপরিবর্তিত; বিদেশ যাওয়া নিয়ে সিদ্ধান্ত জানালেন রিজভী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও একই রকম জটিল রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা এখনও একই রকম জটিল রয়েছে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার (৩০ নভেম্বর) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব জানান তিনি।

রিজভী বলেন, 'ম্যাডামের শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। তিনি এখনও সংকটাপন্ন রয়েছেন। বিদেশে চিকিৎসা নেওয়ার বিষয়ে মেডিকেল বোর্ড এখনো কোনো মতামত দেয়নি; বোর্ডের পরামর্শ ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই।'

খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার কারণে বিজয়ের মাস ডিসেম্বরের সব কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দেশবাসীর প্রতি তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছে দলটি।

হাসপাতালের সামনে ভিড় এড়ানোর অনুরোধ জানিয়ে রিজভী বলেন, 'অতিরিক্ত মানুষ জড়ো হলে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই নেতাকর্মীসহ সবাইকে আহ্বান জানাই, নিজ নিজ স্থান থেকে দেশনেত্রীর সুস্থতার জন্য দোয়া করবেন।'

রিজভী জানান, মেডিকেল বোর্ডের সদস্যরা নিয়মিত বিএনপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং খালেদা জিয়ার সার্বিক শারীরিক পরিস্থিতি তাদের মাধ্যমেই জানানো হচ্ছে।

৮১ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতাসহ বিভিন্ন রোগে ভুগছেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে অক্টোবরেও স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার উদ্দেশ্যে তিনি লন্ডনে যান এবং ১১৭ দিন অবস্থান শেষে দেশে ফেরেন ৬ মে। দেশে ফিরে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে এভারকেয়ার হাসপাতালে যেতেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর