শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার জন্য জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় আসছে না। এর পরিবর্তে জার্মানির নুরেমবার্গভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার। ২০১৮ সালে নির্মিত বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিএল-৬০ সিরিজের এই দুই ইঞ্জিনের জেটে রয়েছে অ্যাম্বুলেন্স কার্যক্রমের সব আধুনিক সুবিধা। পরিকল্পনা অনুযায়ী উড়োজাহাজটি নুরেমবার্গ থেকে ঢাকায় আসবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে চিকিৎসার জন্য লন্ডনে নিতে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় আসছে না। এর পরিবর্তে জার্মানির নুরেমবার্গভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপের একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করেছে কাতার সরকার।

২০১৮ সালে নির্মিত বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার সিএল-৬০ সিরিজের এই দুই ইঞ্জিনের জেটে রয়েছে অ্যাম্বুলেন্স কার্যক্রমের সব আধুনিক সুবিধা। পরিকল্পনা অনুযায়ী উড়োজাহাজটি নুরেমবার্গ থেকে ঢাকায় আসবে।

এফএআই এভিয়েশনের তথ্য অনুযায়ী, তাদের এয়ার অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর, মনিটরিং ইউনিট, ইনফিউশন পাম্প, অক্সিজেন ব্যবস্থা, প্রয়োজনীয় ওষুধপত্রসহ পূর্ণাঙ্গ চিকিৎসা সরঞ্জাম রয়েছে। পাশাপাশি থাকবেন অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস, যারা আকাশপথে সংকটাপন্ন রোগীদের দেখাশোনা করবেন।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, উড়োজাহাজটিতে রয়েছে ইসিএমও সাপোর্ট সুবিধা, যা হৃদযন্ত্র বা ফুসফুস বিকল রোগীদের কৃত্রিম উপায়ে বাঁচিয়ে রাখতে ব্যবহৃত হয়।

কোম্পানিটি জানিয়েছে, ইসিএমও রোগী স্থানান্তরে তাদের মেডিকেল টিম বিশেষ অভিজ্ঞ। সংকটাপন্ন রোগীকে হাসপাতাল থেকে বিমানে তোলার জটিলতা বিবেচনায় প্রতিষ্ঠানটি হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করে। এ দলে রয়েছেন আইসিইউ নার্স ও পারফিউশনিস্ট (হার্ট-লাং মেশিন বিশেষজ্ঞ)।

কম প্রতিরোধ ক্ষমতাসম্পন্ন রোগীদের জন্য বিমানে রয়েছে পোর্টেবল মেডিকেল আইসোলেশন ইউনিট (PMIU), যা উন্নত ভেন্টিলেশন ব্যবস্থায় রোগীর কাছে পৌঁছানোর আগেই বাতাস পরিশোধন করে। নবজাতক থেকে প্রাপ্তবয়স্ক সব বয়সী রোগীর জন্য আলাদা সেটআপও রয়েছে।

পরিকল্পনায় থাকা  কাতার আমিরের বহরেরে এয়ার অ্যাম্বুলেন্স 'এয়ারবাস এ-৩১৯'  আকারে বৃহৎ। তবে, নতুন বোম্বার্ডিয়ার জেটটি তুলনায় ছোট হওয়ায় আগের অর্ধেক সংখ্যক যাত্রী বহন করা এবার সম্ভব নাও হতে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর