শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কে হচ্ছেন ব্রিটিশ নতুন প্রধানমন্ত্রী?

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, গ্রীষ্মকালীন অবকাশ শেষে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু করতে তিনি তার দল লেবার পার্টিকে নির্দেশ দিয়েছেন। সোমবার (২২ জুন) দেশটির সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে অ্যান্ডি বার্নহ্যামকে সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারসহ আরও কয়েকজন আলোচনায় রয়েছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পদত্যাগ করেছেন। তিনি জানিয়েছেন, গ্রীষ্মকালীন অবকাশ শেষে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন। পাশাপাশি নতুন প্রধানমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া শুরু করতে তিনি তার দল লেবার পার্টিকে নির্দেশ দিয়েছেন।

সোমবার (২২ জুন) দেশটির সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রীর তালিকা প্রকাশ করা হয়েছে। এতে অ্যান্ডি বার্নহ্যামকে সবচেয়ে এগিয়ে থাকা প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং, সাবেক উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারসহ আরও কয়েকজন আলোচনায় রয়েছেন।

অ্যান্ডি বার্নহ্যাম লেবার পার্টির এমপি-দের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন। জনমত জরিপ অনুযায়ী, দলীয় এমপি-দের মধ্যেও তার গ্রহণযোগ্যতা বেশি। প্রায় এক দশক ধরে তিনি গ্রেটার ম্যানচেস্টারের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাকে ‘উত্তরের রাজা’ হিসেবে অভিহিত করা হয়। সম্প্রতি তিনি পার্লামেন্টের একটি আসনে জয়ী হয়ে রাজনৈতিক অবস্থান আরও শক্তিশালী করেছেন। প্রধানমন্ত্রী হওয়ার প্রতিযোগিতায় অংশ নিতে তার অন্তত ৮১ জন এমপি-র সমর্থন প্রয়োজন।

এর আগে তিনি ২০০১ থেকে ২০১৭ সাল পর্যন্ত লি আসনের এমপি ছিলেন। ওই সময় তিনি স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রণালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। দলীয় নেতৃত্ব নির্বাচনের প্রতিযোগিতায় তিনি এর আগে দুইবার অংশ নিয়ে ২০১০ সালে এড মিলিব্যান্ড এবং ২০১৫ সালে জেরেমি করবিনের কাছে পরাজিত হন।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং ২০২৪ সালে লেবার পার্টি ক্ষমতায় আসার পর স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। গত মে মাসে তিনি পদত্যাগ করেন। এর আগে বিরোধী দলে থাকাকালীন তিনি ছায়া স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। তিনি ২০১৫ সালে প্রথমবার এমপি নির্বাচিত হন। তার রাজনৈতিক অভিজ্ঞতার মধ্যে রয়েছে ছাত্র সংগঠনের নেতৃত্ব ও স্থানীয় কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন। বর্তমানে তাকে দলের দক্ষ ও বিচক্ষণ নেতা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

অ্যাঞ্জেলা রায়নার যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী। তিনি দরিদ্র পরিবারে বেড়ে ওঠেন এবং মাত্র ১৬ বছর বয়সে স্কুল ছাড়তে বাধ্য হন। পরবর্তীতে তিনি কেয়ার ওয়ার্কার হিসেবে কাজ করার সময় ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত হন এবং সেখান থেকেই রাজনীতিতে প্রবেশ করেন। ২০১৫ সালে তিনি এমপি নির্বাচিত হন। আবাসন খাতে সংস্কার ও ভাড়াটেদের অধিকারের পক্ষে তার ভূমিকা উল্লেখযোগ্য। ২০২৫ সালে কর সংক্রান্ত বিতর্কের পর তিনি পদত্যাগ করেন।

এছাড়া আলোচনায় রয়েছেন সাবেক জ্বালানি মন্ত্রী এড মিলিব্যান্ড, যদিও তিনি নেতৃত্বে ফেরার সম্ভাবনা নাকচ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ ও প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আল কার্নসের নামও সম্ভাব্য প্রার্থীর তালিকায় রয়েছে। তবে অভিবাসন নীতি ও রাজনৈতিক অবস্থান নিয়ে তাদের নিয়ে দলীয় সমর্থনে ভিন্নমত রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর