শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কড়াইল বস্তিতে তারেক রহমানের ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে বিষয়টিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়ন করার এখতিয়ার তাঁর নেই।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
রাজধানীর কড়াইল বস্তিতে বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট দেওয়ার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে বিষয়টিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

বুধবার (২১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী হিসেবে শাপলা কলি প্রতীক পাওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'তারেক রহমান কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন, যা বাস্তবায়ন করার এখতিয়ার তাঁর নেই। এটি স্পষ্টভাবে নির্বাচনী প্রতিশ্রুতি লঙ্ঘন। কিন্তু এ বিষয়ে নির্বাচন কমিশন নিশ্চুপ। তাহলে কি প্রশাসন ও বিএনপি একসঙ্গে কাজ করছে? তারেক রহমানের বেলায় এক নীতি, আর অন্যদের বেলায় আরেক নীতি—এটা মেনে নেওয়া যায় না।'

এ সময় তিনি বিএনপির ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন নির্বাচনী প্রতিশ্রুতিরও সমালোচনা করেন। বর্তমান নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও অভিযোগ করে বলেন, 'মিডিয়া দখল করা হয়েছে। অনেক মিডিয়া সরাসরি বিএনপির পক্ষে কাজ করছে।'

নিজের প্রার্থিতা প্রসঙ্গে তিনি বলেন, 'আমরা শাপলা কলি প্রতীক পেয়েছি। দীর্ঘ লড়াইয়ের পর এই প্রতীক অর্জন করেছি। প্রতীক বরাদ্দের ক্ষেত্রে নির্বাচন কমিশন আমাদের সঙ্গে বৈষম্য করেছে।'

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণা শুরুর কথা জানিয়ে তিনি বলেন, 'বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু হবে।'

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, 'আমার নির্বাচনী এজেন্ডায় ওসমান হাদির বিচার একটি গুরুত্বপূর্ণ দাবি। একই সঙ্গে চাঁদাবাজি ও দখলদারদের বিরুদ্ধে আমাদের লড়াই চলমান থাকবে।'

এদিকে, ঢাকা-৮ আসনে বিএনপির প্রার্থী হিসেবে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধানের শীষ প্রতীক বরাদ্দ পেয়েছেন। তাঁর পক্ষে একজন উপদেষ্টা প্রতীক সংগ্রহ করেন।

প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষে বুধবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয় নির্বাচন কমিশন। প্রতীক পাওয়ার পর বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করবেন প্রার্থীরা।

নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি পৃথক ব্যালটে গণভোটও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর