শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

কাতারে গ্যাস স্থাপনায় হামলায় সবচেয়ে ঝুঁকিতে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া তিন দেশের প্রবাসীরা

১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অন্তত দু’বার ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পারস্য উপসাগরীয় এই গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার প্রভাব বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ফলে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে। গ্যাস সরবরাহ ব্যাহত হলে এসব দেশে বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিতে অন্তত দু’বার ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। পারস্য উপসাগরীয় এই গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্রে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, যার প্রভাব বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার ফলে পাকিস্তান, বাংলাদেশ ও ভারত বড় ধরনের জ্বালানি সংকটে পড়তে পারে। গ্যাস সরবরাহ ব্যাহত হলে এসব দেশে বিদ্যুৎ বিভ্রাট এবং শিল্প উৎপাদনে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

কাতারের রাষ্ট্রায়ত্ত কাতারএনার্জির পরিচালনায় থাকা রাস লাফান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেন্দ্র। এখান থেকে গ্যাস পরিবহন, প্রক্রিয়াজাতকরণ ও রপ্তানির সব কার্যক্রম পরিচালিত হয়। বিশ্বের মোট এলএনজি সরবরাহের প্রায় ২০ শতাংশ কাতার রপ্তানি করে, যার প্রায় পুরোটা এই কেন্দ্র থেকেই আসে।

গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মার্চের শুরু থেকেই রাস লাফানে এলএনজি ও অন্যান্য পণ্যের উৎপাদন স্থগিত ছিল। নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় অবকাঠামোর বড় ধরনের ক্ষতি হওয়ায় কেন্দ্রটি পুনরায় চালু করতে দীর্ঘ সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ, পাকিস্তান ও ভারত এই সংকটের প্রধান প্রভাব ভোগ করতে পারে, কারণ তাদের এলএনজি চাহিদার বড় অংশ কাতারের ওপর নির্ভরশীল এবং মজুতও সীমিত। তবে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার অন্যান্য দেশেও গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এলএনজির পাশাপাশি রাস লাফানে কৃষি খাতে ব্যবহৃত ইউরিয়া ও অ্যামোনিয়া সার উৎপাদিত হয়। এছাড়া সালফার ও মাইক্রোচিপ তৈরিতে ব্যবহৃত হিলিয়াম গ্যাসও এখান থেকে সরবরাহ করা হয়। কাতারএনার্জির তথ্য অনুযায়ী, বিশ্বের মোট হিলিয়াম উৎপাদনের প্রায় এক-চতুর্থাংশ এই কেন্দ্র থেকে আসে।

কাতার উপদ্বীপের উত্তর-পূর্ব প্রান্তে, রাজধানী দোহা থেকে প্রায় ৮০ কিলোমিটার উত্তরে অবস্থিত রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটি পারস্য উপসাগরের বিশাল গ্যাসক্ষেত্রের অংশ। ইরানের সঙ্গে যৌথ মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রের কাতারের অংশ ‘নর্থ ডোম’ এবং ইরানের অংশ ‘সাউথ পার্স’ নামে পরিচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর