শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জোট নয়, একাই নির্বাচন করব: হাসনাত আবদুল্লাহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে পদযাত্রা শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘অনেকে বলে আমরা জোট না করলে ৫০০ ভোটও পাব না। আমি দেবিদ্বারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরছি ওই ৫০০ ভোটের জন্য। ৫০০ না, আমি দশ ভোট পেলেও এই ভোটারদের নিয়ে কাজ করে যাব। প্রয়োজনে হারলেও একাই নির্বাচন করব, তবু কোন জোটে যাবো না।’

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো জোটে না গিয়ে এককভাবে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার রাজামেহার ইউনিয়নে পদযাত্রা শেষে এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনেকে বলে আমরা জোট না করলে ৫০০ ভোটও পাব না। আমি দেবিদ্বারের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত ঘুরছি ওই ৫০০ ভোটের জন্য। ৫'শ না, আমি দশ ভোট পেলেও এই ভোটারদের নিয়ে কাজ করে যাব। প্রয়োজনে হারলেও একাই নির্বাচন করব, তবু কোন জোটে যাবো না।’

হাসনাত আবদুল্লাহ বলেন, 'এলাকায় অনেক বয়স্ক মানুষ জানতে চান আমরা জোট করবো কি না। তারা ব্যক্তি নয়, আমাদের পার্টিকে পছন্দ করেন। আমরা বলছি, আমরা দশ ভোট পেলেও একাই প্রতিদ্বন্দ্বিতা করব।’

তিনি আরো বলেন, 'দেবিদ্বারের শিক্ষিত যুবক এবং শিক্ষার্থীরা এনসিপিতে যুক্ত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পড়াশোনার ফাঁকে ফাঁকে আমার সঙ্গে যোগাযোগ করছে। তরুণেরা বিবেকবান, তারা সবই শাপলা কলিতে। নারীরাও আসছে, তাদের স্বামীরাও আসবে। আমার নির্বাচনে কোনো টাকা লাগবে না। ভোট দিতে যারা আসবে, সেই মানুষই আমার এজেন্ট, ভোটের পাহারাদার।’

প্রবাসীদের যাত্রা থেকে বেতন পাওয়ার আগ পর্যন্ত বিভিন্ন হয়রানির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নির্বাচিত হলে দেবিদ্বারে ভাষা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। প্রবাসীরা সেখানে ভাষা শিখতে পারবেন। এছাড়া দক্ষ মানবসম্পদ গড়তে স্কিল ডেভেলপমেন্ট কেন্দ্র স্থাপন করা হবে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর