শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জিয়াউর রহমানকে নিয়ে মানহানির মামলায় ইনু, মেনন ও বিচারপতি মানিকের জামিন

মামলার সূত্রে জানা যায়, এর আগে গত ২১ জানুয়ারি একই মামলায় রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলার অপর আসামি হিসেবে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের এক আইনজীবী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মানহানির মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের বিরুদ্ধে জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে ‘আপত্তিকর ও মানহানিকর’ মন্তব্য করার অভিযোগ আনা হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য’ করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন এবং সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে জামিন দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) ঢাকার কোতোয়ালি থানার মামলায় সংশ্লিষ্ট আদালত এ আদেশ দেন।

মামলার সূত্রে জানা যায়, এর আগে গত ২১ জানুয়ারি একই মামলায় রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছিল। মামলার অপর আসামি হিসেবে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট জিয়াউল হক নামের এক আইনজীবী ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ মানহানির মামলাটি দায়ের করেন। মামলায় তিনজনের বিরুদ্ধে জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে ‘আপত্তিকর ও মানহানিকর’ মন্তব্য করার অভিযোগ আনা হয়।

অভিযোগপত্রে বলা হয়েছে, ২০২২ সালের ৩ অক্টোবর একটি বেসরকারি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে বিচারপতি মানিক জিয়াউর রহমানকে ‘রাজাকার ও যুদ্ধাপরাধী’ বলে মন্তব্য করেন।

এছাড়া, ২০২১ সালের ১৫ ফেব্রুয়ারি এক সেমিনারে তিনি দাবি করেন, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা ছিলেন না, বরং মুক্তিযুদ্ধে ‘অনুপ্রবেশকারী’ ছিলেন।

এছাড়া ২০১৩ সালের ১৯ জুলাই পৃথক অনুষ্ঠানে অংশ নিয়ে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননও জিয়াউর রহমান সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন বলে মামলায় উল্লেখ করা হয়। অভিযোগে আরও বলা হয়, আসামিরা বিভিন্ন সময়ে জিয়া পরিবার নিয়েও বিরূপ মন্তব্য করেছেন।

এ ঘটনায় আদালতের সর্বশেষ আদেশে তিন আসামির জামিন মঞ্জুর হওয়ায় মামলার পরবর্তী কার্যক্রম এখন বিচারাধীন পর্যায়ে এগোবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর