শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক ও কৃষি ঋণের বিস্তার হয়েছিল: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক এবং কৃষি ঋণের বিস্তার ঘটেছিল। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে তিনি ‘জিয়া খাল খনন কর্মসূচি’ চালু করেছিলেন। তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত ধরে সেই খাল খনন কর্মসূচির পুনর্জাগরণ ঘটছে। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আমলেই মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, এমপি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়েই কৃষি ব্যাংক এবং কৃষি ঋণের বিস্তার ঘটেছিল। কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনার লক্ষ্যে তিনি ‘জিয়া খাল খনন কর্মসূচি’ চালু করেছিলেন। তাঁর সুযোগ্য পুত্র তারেক রহমানের হাত ধরে সেই খাল খনন কর্মসূচির পুনর্জাগরণ ঘটছে। তিনি আরও বলেন, জিয়াউর রহমানের আমলেই মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিসহ বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছিল।

আজ রাজধানীর মতিঝিলে বাংলাদেশ কৃষি ব্যাংক মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দিকভ্রান্ত জাতিকে মুক্তিযুদ্ধের আহ্বান জানিয়েছিলেন এবং নিজেও সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ইতিহাস থেকে জিয়ার নাম মুছে ফেলার শত চেষ্টা করা হয়েছে। কিন্তু মানুষের হৃদয়ে যার স্থান, তাঁর নাম ইতিহাস থেকে মুছে ফেলা যায় না। তিনি বলেন, যত দিন বাংলাদেশ থাকবে, তত দিন দেশের মানুষ তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

এ্যানি চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রামীণ অর্থনীতিকে চাঙা করতে খাল, পুকুর ও জলাশয় খনন এবং পুনঃখনন কর্মসূচি পুনরায় চালু করেছেন। এর মাধ্যমে পানির প্রবাহ বৃদ্ধি পাবে, কৃষিতে সেচব্যবস্থার উন্নয়ন হবে, মাছের উৎপাদন বাড়বে, নদীর নাব্যতা ফিরে আসবে এবং জলাবদ্ধতা দূর হবে।

মন্ত্রী আরও বলেন, কৃষি ব্যাংক দেশের আর্থিক খাতের একটি সুশৃঙ্খল ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। দেশের জনগণের ভাগ্যোন্নয়নে কৃষি ব্যাংক সরাসরি ভূমিকা রাখছে। তিনি আশা প্রকাশ করেন, কৃষি ব্যাংক ভবিষ্যতেও জনগণের প্রত্যাশা পূরণে সক্ষম হবে।

কৃষি ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক ফয়েজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন এবং ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীসহ অনেকে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর