শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জেন-জি আন্দোলনের পর নেপালে প্রথম নির্বাচন; ক্ষমতাচ্যুত ওলি আবারও ভোটের লড়াইয়ে

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ওলি। সেই আন্দোলনের পর রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে এবারের নির্বাচন ঘিরে দেশজুড়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ওলি ও তার দল নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল) কতটা জনসমর্থন ধরে রাখতে পারবে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ। বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে লাগামহীন দুর্নীতি, উচ্চ বেকারত্ব এবং দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
নেপালে গত বছরের জেন-জি আন্দোলনের মুখে ক্ষমতা হারানোর ছয় মাসের মাথায় আবারও নির্বাচনী লড়াইয়ে নেমেছেন সাবেক প্রধানমন্ত্রী কে. পি. শর্মা ওলি।

বৃহস্পতিবার (৫ মার্চ) হিমালয়কন্যা নেপালে অনুষ্ঠিত হচ্ছে জাতীয় সংসদ নির্বাচন, যা দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার পর একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখা হচ্ছে।

২০২৫ সালের ৯ সেপ্টেম্বর ব্যাপক গণবিক্ষোভের মুখে পদত্যাগ করতে বাধ্য হন ওলি। সেই আন্দোলনের পর রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের পরিবর্তনের প্রেক্ষাপটে এবারের নির্বাচন ঘিরে দেশজুড়ে তুমুল আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে ওলি ও তার দল নেপাল কমিউনিস্ট পার্টি (ইউএমএল) কতটা জনসমর্থন ধরে রাখতে পারবে, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ।

বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে লাগামহীন দুর্নীতি, উচ্চ বেকারত্ব এবং দীর্ঘদিনের অর্থনৈতিক স্থবিরতা ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলতে পারে।

নির্বাচনে সবচেয়ে বড় চমক হিসেবে উঠে এসেছেন ৩৫ বছর বয়সী তরুণ রাজনীতিক বালেন শাহ। সাবেক এই র‍্যাপার বর্তমানে কাঠমান্ডু মহানগরের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তরুণ প্রজন্মের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। তাকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে সামনে এনেছে রাষ্ট্র্রীয় স্বতন্ত্র পার্টি।

সবচেয়ে আলোচিত লড়াই হতে যাচ্ছে ঝাপা–৫ আসনে। দীর্ঘদিন ধরে এটি ওলির রাজনৈতিক ঘাঁটি হিসেবে পরিচিত। এবার এই আসনেই মুখোমুখি হচ্ছেন ওলি ও বালেন শাহ। তরুণ নেতৃত্ব বনাম অভিজ্ঞ রাজনীতিক—এই প্রতিদ্বন্দ্বিতাকে এবারের নির্বাচনের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

প্রধান দলগুলোর মধ্যেও দেখা যাচ্ছে কৌশলগত পরিবর্তন। নেপালি কংগ্রেস দলটি প্রবীণ নেতা শের বাহাদুর দেউবার পরিবর্তে ৪৯ বছর বয়সী নেতা গগন থাপাকে সামনে নিয়ে এসেছে। অন্যদিকে পুষ্প কমল দহল (প্রচণ্ড) নেতৃত্বাধীন নেপাল কমিউনিস্ট পার্টি (মাওবাদী কেন্দ্র)ও নির্বাচনে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে।

গত বছরের সেপ্টেম্বরের আন্দোলনে পুলিশের গুলিতে অন্তত ৭৭ জন নিহত হওয়ার ঘটনা এবং সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়। এই প্রেক্ষাপটে প্রায় সব রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ইশতেহারে সুশাসন ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির প্রতিশ্রুতি দিয়েছে। এমনকি নেপালি কংগ্রেস ১৯৯০ সাল থেকে রাষ্ট্রীয় দায়িত্বে থাকা ব্যক্তিদের সম্পদের উচ্চপর্যায়ের তদন্তের প্রস্তাবও দিয়েছে।

নির্বাচনকে ঘিরে অভ্যন্তরীণ রাজনীতির পাশাপাশি আন্তর্জাতিক কূটনীতির প্রভাবও আলোচনায় রয়েছে। ঐতিহাসিকভাবে নেপালের রাজনীতিতে প্রভাবশালী ভারত এবারের ভোট গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ওলির শাসনামলে চীনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ায় দিল্লির সঙ্গে তার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছিল।

অন্যদিকে বেইজিং তাদের ‘বেল্ট অ্যান্ড রোড প্রকল্প’-এর ধারাবাহিকতা বজায় রাখতে নেপালে একটি অনুকূল সরকার প্রত্যাশা করছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ভারতের কৌশলগত অবস্থানও অনেক ক্ষেত্রে কাছাকাছি থাকায় আন্তর্জাতিক পর্যায়ে এই নির্বাচন বিশেষ গুরুত্ব পাচ্ছে।

নির্বাচন কমিশন নেপাল জানিয়েছে, ভোটগ্রহণ শেষ হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে ১৬৫টি সরাসরি আসনের ফলাফল ঘোষণার চেষ্টা করা হবে। তবে দুর্গম পাহাড়ি ভূপ্রকৃতির কারণে ব্যালট বাক্স সংগ্রহে কিছুটা সময় লাগতে পারে।

প্রধান নির্বাচন কমিশনার রাম প্রসাদ ভান্ডারি জানান, আনুপাতিক পদ্ধতিতে নির্বাচিত বাকি ১১০টি আসনের চূড়ান্ত ফল পেতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।

সূত্র: বিবিসি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর