শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জেন-জি আন্দোলনে রাহুল গান্ধীর ৫ দফা দাবি, অমিত শাহ-ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইল কংগ্রেস

ভারতে শিক্ষার্থীদের ‘জেন-জি’ আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। আন্দোলনের সমর্থনে বিক্ষোভে অংশ নিতে গিয়ে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে মঙ্গলবার দিল্লি পুলিশ আটক করে। পরে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ভারতে শিক্ষার্থীদের ‘জেন-জি’ আন্দোলন ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে। আন্দোলনের সমর্থনে বিক্ষোভে অংশ নিতে গিয়ে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ কংগ্রেসের কয়েকজন শীর্ষ নেতাকে মঙ্গলবার দিল্লি পুলিশ আটক করে। পরে রাতেই তাদের ছেড়ে দেওয়া হয়।

আটক অবস্থায় প্রকাশিত এক ভিডিও বার্তায় কেন্দ্রীয় সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান রাহুল গান্ধী। তিনি বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবিকে দমন না করে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে।

রাহুলের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে-

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং দায়ের করা মামলা প্রত্যাহার।
শিক্ষার্থীদের ওপর অভিযানের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা।
বিষয়টি নিয়ে সংসদে পূর্ণাঙ্গ আলোচনা।
শিক্ষা ও পরীক্ষাব্যবস্থায় দ্রুত সংস্কার।

এর আগে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিলে রাহুল গান্ধীকে ছত্রশাল স্টেডিয়ামে এবং প্রিয়াঙ্কা গান্ধীকে মন্দির মার্গ থানায় নেওয়া হয়। পরে কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করেন। রাতের দিকে দুই নেতাসহ আটক অন্য নেতাদেরও মুক্তি দেওয়া হয়।

বিক্ষোভের পর রাহুল গান্ধী অভিযোগ করেন, নিট (এনইইটি) পরীক্ষার প্রশ্নফাঁসসহ বিভিন্ন অনিয়মে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলেও সরকার তাদের দাবির প্রতি উদাসীন। তিনি বলেন, বারবার প্রশ্নফাঁস, ব্যয়বহুল শিক্ষা এবং শিক্ষাব্যবস্থার সংকট নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন তোলার অধিকার রয়েছে।

এদিকে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং অভিযোগ করেছেন, রাহুল গান্ধী সংসদে আলোচনার অবস্থান থেকে সরে এসে এখন মন্ত্রীদের পদত্যাগ দাবি করছেন, যা গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

অন্যদিকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, সরকার সংসদে এ বিষয়ে আলোচনায় প্রস্তুত। তবে কংগ্রেস শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর