শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জ্বালানি থেকে সামরিক খাত; ২০২৫ সালে ইসরায়েলের রেকর্ড বৈদেশিক চুক্তি

২০২৫ সালে জ্বালানি, প্রযুক্তি ও সামরিক খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে ইসরায়েল। বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একের পর এক উচ্চমূল্যের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশটি রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত বছর ইসরায়েলের বাণিজ্যিক অংশীদারদের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, মিসর, চীন ও জার্মানি। পাশাপাশি সুইজারল্যান্ড, বেলজিয়াম, ভারত ও সংযুক্ত আরব আমিরাতও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
২০২৫ সালে জ্বালানি, প্রযুক্তি ও সামরিক খাতে ইতিহাসের অন্যতম বৃহৎ বাণিজ্যিক সাফল্য অর্জন করেছে ইসরায়েল। বৈশ্বিক অংশীদারদের সঙ্গে একের পর এক উচ্চমূল্যের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দেশটি রেকর্ড পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করেছে বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গত বছর ইসরায়েলের বাণিজ্যিক অংশীদারদের তালিকায় শীর্ষে ছিল যুক্তরাষ্ট্র, মিসর, চীন ও জার্মানি। পাশাপাশি সুইজারল্যান্ড, বেলজিয়াম, ভারত ও সংযুক্ত আরব আমিরাতও গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে সক্রিয় ভূমিকা রেখেছে।

২০২৫ সালে জনসমক্ষে প্রকাশিত ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক চুক্তিটি হয়েছে মিসরের সঙ্গে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অনুমোদনে স্বাক্ষরিত এই চুক্তি অনুযায়ী, ২০২৬ সাল থেকে ২০৪০ সাল পর্যন্ত লেভিয়াথান গ্যাসক্ষেত্র থেকে মিসরকে প্রায় ৩৫ বিলিয়ন ডলার মূল্যের ১৩০ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস সরবরাহ করবে ইসরায়েল। এর ফলে জ্বালানি খাতে ইসরায়েলের ওপর মিসরের নির্ভরশীলতা আরও জোরালো হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

প্রযুক্তি ও সাইবার নিরাপত্তা খাতেও গত বছর সাফল্য পেয়েছে ইসরায়েল। মার্কিন টেক জায়ান্ট গুগল (অ্যালফাবেট) ইসরায়েলি সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ‘উইজ’ অধিগ্রহণে প্রায় ৩২ বিলিয়ন ডলারের চুক্তি প্রায় চূড়ান্ত করেছে, যা আগামী ১০ ফেব্রুয়ারি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এছাড়া পালো অল্টো নেটওয়ার্কস ২৫ বিলিয়ন ডলারে সাইবারআর্ক কেনার ঘোষণা দিয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের শীর্ষ প্রতিষ্ঠান এনভিডিয়া ইসরায়েলে তাদের বৃহত্তম এআই ডেটা সেন্টার স্থাপনে ১.৫ বিলিয়ন ডলার বিনিয়োগে সম্মত হয়েছে। এসব চুক্তির ফলে ইসরায়েল বিশ্বব্যাপী প্রযুক্তি ও সাইবার নিরাপত্তার অন্যতম কেন্দ্র হিসেবে নিজেদের অবস্থান আরও দৃঢ় করেছে।

সামরিক খাতেও নতুন রেকর্ড গড়েছে ইসরায়েল। জার্মানি ইসরায়েলের সঙ্গে তাদের প্রতিরক্ষা চুক্তির পরিমাণ ৩.১ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে প্রায় ৬.৫ বিলিয়ন ডলারে উন্নীত করেছে। এই চুক্তির আওতায় জার্মানি ইসরায়েলের তৈরি দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ‘অ্যারো-৩’ সংগ্রহ করবে, যা ইসরায়েলের ইতিহাসে একক কোনো দেশের কাছে সর্ববৃহৎ সামরিক রপ্তানি।

২০১৯ থেকে ২০২৩ সালের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪০ বিলিয়ন ডলার, যা দেশটির মোট বাণিজ্যের প্রায় ১৯ শতাংশ। একই সময়ে চীনের সঙ্গে ৮৬.৫ বিলিয়ন ডলার এবং তুরস্কের সঙ্গে ৩৫.৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে।

আমদানিতে ইসরায়েলের শীর্ষ পণ্য ছিল মোবাইল ফোন, কম্পিউটার, ভারী যানবাহন এবং পেট্রোলিয়াম ও কয়লার মতো খনিজ সম্পদ। অন্যদিকে রপ্তানিতে এগিয়ে ছিল হীরা, সোনা, উন্নত অপটিক্যাল ও চিকিৎসা সরঞ্জাম।

বিশেষজ্ঞদের মতে, ফিলিস্তিনসহ বিভিন্ন আঞ্চলিক সংঘাতে ‘যুদ্ধে পরীক্ষিত’ সামরিক ও নজরদারি প্রযুক্তির চাহিদা কাজে লাগিয়ে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার বাজারে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলো। এর ফলে ২০২৫ সালে দেশটির অর্থনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর