শনিবার (১৮ এপ্রিল) রাতে জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা আসার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান।
সরকারের জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় এই নেতা লেখেন, 'বিশ্ববাজারে যখন জ্বালানি তেলের দাম কমে আসছে, তখন বাংলাদেশে দর সমন্বয়ের নামে নতুন করে জ্বালানি তেলের দাম বাড়ানোর যে ঘোষণা দেওয়া হয়েছে, তা খুবই দুঃখজনক।'