শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জ্বালানি তেলে সংকট নয়, মূল সমস্যা চাহিদা ভীতি: জাহেদ উর রহমান

ডা. জাহেদ উর রহমান বলেন, 'চলতি মাসের ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। সামনে আরও জ্বালানিবাহী জাহাজ আসছে।' তিনি আরও বলেন, 'জ্বালানি তেলের মজুত বা সরবরাহে বড় কোনো সমস্যা নেই। তবে চাহিদা ভীতি কিংবা অতিরিক্ত মজুতের প্রবণতার কারণে কিছু জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। এতে করে মানুষের মধ্যে জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে এবং সেখান থেকেই সংকটের অনুভূতি তৈরি হচ্ছে।'

A
Admin
২৫ জুলাই, ২০২৬
দেশে জ্বালানি তেলের মজুত বা সরবরাহে কোনো বড় ধরনের সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে হঠাৎ করে জ্বালানি সংগ্রহের প্রবণতা বেড়ে যাওয়ায় কৃত্রিম সংকটের সৃষ্টি হচ্ছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

ডা. জাহেদ উর রহমান বলেন, 'চলতি মাসের ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে। সামনে আরও জ্বালানিবাহী জাহাজ আসছে।'

তিনি আরও বলেন, 'জ্বালানি তেলের মজুত বা সরবরাহে বড় কোনো সমস্যা নেই। তবে চাহিদা ভীতি কিংবা অতিরিক্ত মজুতের প্রবণতার কারণে কিছু জায়গায় বেশি দামে জ্বালানি বিক্রি হচ্ছে। এতে করে মানুষের মধ্যে জ্বালানি নেওয়ার প্রবণতা বেড়েছে এবং সেখান থেকেই সংকটের অনুভূতি তৈরি হচ্ছে।'

ডা. জাহেদ বলেন, 'বৈশ্বিক প্রেক্ষাপটে জ্বালানি পরিস্থিতি চ্যালেঞ্জের হলেও সরকার চেষ্টা করছে মূল্যবৃদ্ধির প্রভাব যতটা সম্ভব সীমিত রাখতে। জ্বালানির দাম বাড়লে পণ্যের দাম সমন্বয়ের বিষয়টিও বিবেচনায় রাখা হবে।'

সরকারের ব্যাংক ঋণ গ্রহণ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, 'গত দুই মাসে সরকার প্রায় ৭৩ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। এর প্রভাব জনগণের ওপর পড়বে, তবে এখনো পরিস্থিতি ‘রেড জোনে’ পৌঁছায়নি। সরকার যে ঋণ নেয়, তা জনগণের কল্যাণেই ব্যয় করা হয়।'

এদিকে, ফুটপাত দখলমুক্ত করতে নগরের আটটি স্থানে নৈশবাজার স্থাপনের পরিকল্পনার কথাও জানান তিনি। এছাড়া আঞ্চলিকভাবে পহেলা বৈশাখ উদযাপনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন। বাংলাদেশ ছাড়াও মিয়ানমার, কম্বোডিয়া এবং ভারতের দক্ষিণাঞ্চলকে যুক্ত করে এ ধরনের আয়োজনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। আগামী নববর্ষের আগেই এ বিষয়ে পরিকল্পনা নেওয়া হবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, 'পুরো বৈশাখ মাসজুড়ে নানা আয়োজনের মাধ্যমে নববর্ষ উদযাপনের পরিকল্পনা রয়েছে সরকারের।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর