শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ ও নিন্দা: ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী

জাতীয় সংসদে জামায়াতে ইসলামী ও বিরোধীদলীয় নেতাকে নিয়ে দেওয়া কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। সংগঠনটি এ বক্তব্যকে অপ্রীতিকর, অসংসদীয় এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছে। বুধবার (২৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলাম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে আরও ৭০ জন সদস্য স্বাক্ষর করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
জাতীয় সংসদে জামায়াতে ইসলামী ও বিরোধীদলীয় নেতাকে নিয়ে দেওয়া কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। সংগঠনটি এ বক্তব্যকে অপ্রীতিকর, অসংসদীয় এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছে।

বুধবার (২৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলাম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে আরও ৭০ জন সদস্য স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, ২৮ এপ্রিল সংসদ অধিবেশনে ফজলুর রহমান মুক্তিযুদ্ধ ও জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে যে আক্রমণাত্মক ভাষা ব্যবহার করেছেন, তা মুক্তিযোদ্ধাদের কাছে গ্রহণযোগ্য নয় এবং সংসদের মর্যাদার সঙ্গে সাংঘর্ষিক।

মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক সম্পৃক্ততা প্রসঙ্গে বলা হয়, স্বাধীনতার পর তাঁরা আওয়ামী লীগ, জাসদ, জাতীয় পার্টি, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলে যুক্ত হয়েছেন। ফলে কোনো মুক্তিযোদ্ধা বা শহীদ পরিবারের সদস্য নির্দিষ্ট কোনো দলে থাকতে পারবেন না—এ ধরনের মন্তব্য গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করা হয়।

বিবৃতিতে ফজলুর রহমানের রাজনৈতিক অবস্থান ও মুক্তিযুদ্ধকালীন ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, স্বাধীন দেশের নাগরিক হিসেবে যে কেউ রাষ্ট্রের সার্বভৌমত্বে বিশ্বাসী যেকোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হতে পারেন, যা তাঁদের মৌলিক অধিকার।

সংসদের ভূমিকার প্রসঙ্গ টেনে নেতারা বলেন, জাতীয় সংসদ আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ স্থান, এটি ব্যক্তিগত বা দলীয় আক্রমণের মঞ্চ হওয়া উচিত নয়। বিভাজন নয়, বরং জাতীয় ঐক্য প্রতিষ্ঠার আহ্বানও জানানো হয় বিবৃতিতে।

বিবৃতিতে ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ও মো. তাজিরুল ইসলামসহ মোট ৭২ জন মুক্তিযোদ্ধার স্বাক্ষর রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর