শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জাপানের গোল পিছিয়ে ব্রাজিল

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। অন্যদিকে নিজেদের রক্ষণ শক্ত রেখে পাল্টা আক্রমণের কৌশল নেয় জাপান। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় সেলেসাওরা। বক্সের প্রান্ত থেকে ব্রুনো গিমারায়েসের নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে গোলবারের পাশ দিয়ে বাইরে চলে যায়।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে জাপানের বিপক্ষে শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখলেও প্রথমার্ধে পিছিয়ে পড়েছে ব্রাজিল। ম্যাচের ২৯তম মিনিটে কাইশু সানোর গোলে এগিয়ে যায় জাপান।

শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। অন্যদিকে নিজেদের রক্ষণ শক্ত রেখে পাল্টা আক্রমণের কৌশল নেয় জাপান। ম্যাচের তৃতীয় মিনিটেই প্রথম সুযোগ পায় সেলেসাওরা। বক্সের প্রান্ত থেকে ব্রুনো গিমারায়েসের নেওয়া শট প্রতিপক্ষের গায়ে লেগে গোলবারের পাশ দিয়ে বাইরে চলে যায়।

পঞ্চম মিনিটে ওপর দিয়ে বাড়ানো বলে ভিনিসিয়ুস জুনিয়র এগিয়ে যাওয়ার আগেই জাপানের গোলরক্ষক সুজুকি দ্রুত সামনে এসে দুই হাতে বল পাঞ্চ করে বিপদমুক্ত করেন।

১৬তম মিনিটে ফ্রি-কিক থেকে আক্রমণের সুযোগ তৈরি করে জাপান। কামাদার নেওয়া শট ব্রাজিলের রক্ষণপ্রাচীরে লেগে বাইরে চলে গেলে কর্নার পায় তারা। জুনিয়া ইতোর ইন-সুইং কর্নারটি নিয়ার পোস্টে বিপজ্জনক হয়ে উঠতে পারত, তবে কাসেমিরো হেড করে বল সরিয়ে দেন।

তবে ২৯তম মিনিটে পাল্টা আক্রমণ থেকেই কাঙ্ক্ষিত সাফল্য পায় জাপান। দারুণ ড্রিবলিংয়ের পর ডি-বক্সের ঠিক বাইরে থেকে কোণাকুণি জোরালো শটে ব্রাজিলের জালে বল জড়ান কাইশু সানো। জাপানের জার্সিতে এটি তার প্রথম আন্তর্জাতিক গোল।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর