শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) দলটির নির্বাচনি ইশতেহার প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দলটির আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী রোববার (১ ফেব্রুয়ারি) দলটির নির্বাচনি ইশতেহার প্রকাশের কথা থাকলেও তা পিছিয়ে দেওয়া হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে জামায়াতে ইসলামীর মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, দলটির আমির ডা. শফিকুর রহমানের জরুরি শেরপুর সফরের কারণে ইশতেহার ঘোষণা অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার নতুন তারিখ রোববার জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

জানা গেছে, রোববার সকালে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেরপুরের শ্রীবরদীতে শহীদ রেজাউল করিমের স্ত্রী ও সন্তানদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তার কবর জিয়ারত করবেন। এরপর তিনি সেখানে কয়েকটি নির্বাচনি জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

সফরসূচি অনুযায়ী, রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর জেলা শহরের একটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন জামায়াত আমির। পরে দুপুর সাড়ে ১২টায় জামালপুরে আরেকটি নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন তিনি। দিনশেষে ঢাকায় ফিরে নিজের নির্বাচনি এলাকা ঢাকা-১৫ আসনে বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত জনসংযোগ ও পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর