সোমবার (২৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান জাহাঙ্গীরনগর থিয়েটারের দপ্তর সম্পাদক প্রিয়াঙ্কা কর্মকার।
আয়োজকেরা জানান, এবারের নাট্যোৎসবের প্রথম দিন মঙ্গলবার থাকছে থিয়েটার ফ্যাক্টরি প্রযোজনায় এবং অলোক বসু রচিত ও নির্দেশিত 'কমলা রঙের বোধ'। দ্বিতীয় দিন, বুধবার (২৬ নভেম্বর) থাকছে জাহাঙ্গীরনগর থিয়েটার টি.এস.সি প্রযোজনায় ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহের আফরোজের রচনা ও নির্দেশিত নাটক 'হায়েনার খাঁচায় বদ্ধ জীবন'। শেষদিন, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থাকছে মনোজ মিত্র রচিত ও প্রাচ্যনাট পরিবেশনায় নাটক 'কিনু কাহারের থেটার'।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে প্রিয়াঙ্কা কর্মকার বলেন, 'জীবন ও রাজনৈতিক বাস্তবতার সন্ধিক্ষণে যে যুগবদলের সাক্ষী আমরা হচ্ছি, সেই ঐতিহাসিক মুহূর্তে দাঁড়িয়ে থেকে সাংস্কৃতিক কর্মী হিসেবে আমাদের কর্তব্য নবীন প্রজন্মকে পথপ্রদর্শন করা। সেই কর্তব্যের বহিঃপ্রকাশ হলো জাগরণী। আমরা আশা করি, বিনামূল্যে নাটক প্রদর্শনীর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে এক নতুন বোধনের সঞ্চার ঘটাতে পারব।'