শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জাবিতে হায়ার স্টাডি ক্লাবের আয়োজনে ইফতার মাহফিল

পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সক্রিয় সামাজিক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গানিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের গনিত & পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
পবিত্র মাহে রমজান উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) সক্রিয় সামাজিক, সেবামূলক ও স্বেচ্ছাসেবী সংগঠন হায়ার স্টাডি ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গানিতিক ও পদার্থবিজ্ঞান অনুষদের গনিত & পরিসংখ্যান বিভাগের গ্যালারি কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতার মাহফিলে সংগঠনটির বর্তমান ও সাবেক সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ইফতার মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান। পরে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, রমজানের শিক্ষা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও সংগঠনটি শিক্ষার্থীদের অংশগ্রহণে এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

এ বিষয়ে হায়ার স্টাডি ক্লাবের সভাপতি আব্দুস সাফওয়ান বলেন, 'ইফতারের আগে নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উচ্চশিক্ষা, ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পরামর্শ দেওয়া হয়। পরে সবাই একসাথে ইফতার করেন এবং উন্মুক্ত আলোচনায় নতুন সদস্যরা তাদের আগ্রহ ও প্রত্যাশা তুলে ধরেন।'

তিনি আরও বলেন, 'এ আয়োজনের মাধ্যমে নতুন শিক্ষার্থীরা ক্লাবের সদস্যদের সাথে পরিচিত হওয়ার পাশাপাশি ক্লাবের কার্যক্রম ও লক্ষ্য সম্পর্কে ধারণা লাভ করেছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষা বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতা জোরদার করতে সহায়ক হবে।'

উল্লেখ্য, জাবি হায়ার স্টাডি ক্লাব হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ শিক্ষামূলক সংগঠন, যা শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা ও স্কলারশিপ পাওয়ার জন্য প্রয়োজনীয় তথ্য, প্রশিক্ষণ ও নেটওয়ার্কিংয়ের সুযোগ দেয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর