শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

জাবেরের ওপর হামলা: ইবিতে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে গুলি ও অন্যান্য সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরকে গুলি ও অন্যান্য সদস্যদের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় কুষ্টিয়া-খুলনা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের ‘নতুন জালিমের বিরুদ্ধে ডাইরেক্ট একশন’, ‘আমার ভাই আহত কেন, ইন্টেরিম জবাব দে’, ‘পুলিশ লীগের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘জাবের-ঝুমা আহত কেন, প্রশাসন জবাব দে’সহ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।

সমাবেশে ইবি ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, 'হাদি হত্যার ৫০তম দিন আজ। পুলিশলীগের কিছু প্রেতাত্মা আজ আমার ভাইদের ওপর হামলা করেছে। জুলাই আন্দোলনে ২০০০ শিক্ষার্থী নিহত হয়েও দমানো যায়নি, আজও গুলি করে দমানো যাবে না। হাদি হত্যার বিচার না করার কারণে প্রশাসন ও সন্ত্রাসী গোষ্ঠী দিন দিন আরও এগ্রেসিভ হচ্ছে।'

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'হাদি হত্যার বিচার না হলে আরও কঠোর আন্দোলন ও কর্মসূচি দেয়া হবে। আজ জাবের, ঝুমা ও আম্মারের ওপর হামলার বিচার না হলে আমরা জুলাইয়ের মত আন্দোলন গড়ে তুলবো।'

শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট বলেন, 'ইন্টেরিম আমাদের আকাঙ্ক্ষিত সংস্কার করতে পারেনি। পুলিশ এখনও আগের মত আচরণ করে যাচ্ছে। হাদি হত্যার বিচার না হলে কিভাবে তা আদায় করে নিতে হয় তা দেশের আপামর জনতা জানে। ছাত্রজনতা যে আকাঙ্ক্ষা নিয়ে লড়াই করেছে ইন্টেরিম তা ধারণ করতে ব্যর্থ হয়েছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর