শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরান–যুক্তরাষ্ট্র আলোচনার পথে অনিশ্চয়তা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। আগামীকাল শনিবার পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মুখোমুখি বসার কথা। তবে আলোচনার সময় ঘনিয়ে এলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধ, নয়তো যুদ্ধবিরতি বেছে নিতে হবে। হামলার প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা শুরু হতে যাচ্ছে। আগামীকাল শনিবার পাকিস্তানের ইসলামাবাদে দুই পক্ষের মুখোমুখি বসার কথা। তবে আলোচনার সময় ঘনিয়ে এলেও লেবাননে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এ পরিস্থিতিতে ইরান বলেছে, যুক্তরাষ্ট্রকে হয় যুদ্ধ, নয়তো যুদ্ধবিরতি বেছে নিতে হবে। হামলার প্রেক্ষাপটে ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখায় যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং লেবানন পরিস্থিতি—এই সব ইস্যুতে দুই পক্ষের অবস্থান ভিন্ন হওয়ায় যুদ্ধবিরতির সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাত ছড়িয়ে পড়ে। ৪০ দিনের এই যুদ্ধে দুই পক্ষেরই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ধারাবাহিক হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয় এবং সর্বোচ্চ ধর্মীয় নেতাসহ শীর্ষ নেতৃত্বের কয়েকজন নিহত হন। পাল্টা হামলায় ইসরায়েলও বড় ধরনের ক্ষতির মুখে পড়ে। জেরুজালেম পোস্টের তথ্যমতে, ইরানের ক্ষতির পরিমাণ প্রায় ১৪ হাজার কোটি মার্কিন ডলার। অন্যদিকে চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল সরকারের যুদ্ধ ব্যয় হয়েছে প্রায় ১ হাজার ৭৫০ কোটি ডলার, আর অবকাঠামোগত ক্ষতি হতে পারে আরও ৩৮০ থেকে ৪২০ কোটি ডলার। এই প্রেক্ষাপটে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষ আলোচনায় বসছে।

পাকিস্তানের গণমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে বৈঠককে কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১০ হাজারের বেশি পুলিশ ও নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে রাজধানীতে। সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনী এবং ইসলামাবাদ ও পাঞ্জাব পুলিশ যৌথভাবে নিরাপত্তা তদারকি করছে। রেড জোনের সব প্রবেশপথ বন্ধ রাখা হয়েছে, শুধু মারগাল্লা রোড দিয়ে সীমিত প্রবেশাধিকার দেওয়া হচ্ছে। সফররত প্রতিনিধিদের জন্য বিমানবন্দর থেকে আবাসস্থল পর্যন্ত পৃথক নিরাপত্তা করিডর নির্ধারণ করা হয়েছে এবং ‘ব্লু বুক’ প্রটোকল অনুসরণ করা হচ্ছে।

এই আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অংশ নিচ্ছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, পাকিস্তানের স্থানীয় সময় শনিবার সকালে বৈঠক শুরু হবে। তিনি বলেন, তারা এই সরাসরি আলোচনার অপেক্ষায় রয়েছেন।

ইরানের পক্ষ থেকে অংশ নিতে পারেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ও স্পিকার বাঘের গালিবাফ। তবে ইরানের প্রতিনিধিদল সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আলোচনা শুরুর আগেই যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এনবিসির প্রতিবেদনে বলা হয়, ইরান হরমুজ প্রণালি বন্ধ রাখায় তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কুয়েতে ইরান ও তার মিত্ররা ড্রোন হামলা অব্যাহত রেখেছে।

এদিকে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও সতর্ক অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, ইরান যদি আন্তরিকভাবে আলোচনা করতে চায়, যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে। তবে প্রতারণার চেষ্টা হলে কঠোর অবস্থান নেওয়া হবে।

অন্যদিকে ইরানও নিজেদের অবস্থানে অনড়। দেশটির পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ বলেছেন, যুদ্ধবিরতির আগে লেবাননে হামলা বন্ধ এবং ইরানের জব্দকৃত সম্পদ ফেরত দিতে হবে—এগুলো নিশ্চিত না হলে আলোচনা শুরু হবে না। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব শর্ত পূরণ না হলে আলোচনার অগ্রগতি সম্ভব নয়।

লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গতকালও হামলায় কয়েকজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনালাপ করেছেন, যেখানে উত্তপ্ত বাক্যবিনিময় হয়েছে বলে সিএনএন জানিয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের ১৫ দফা ও ইরানের ১০ দফা প্রস্তাবের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। যুক্তরাষ্ট্র চায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি বন্ধ হোক এবং হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করা হোক। অন্যদিকে ইরান এসব শর্ত প্রত্যাখ্যান করে বলছে, তাদের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি অব্যাহত থাকবে। একই সঙ্গে অর্থনৈতিক চাপ মোকাবিলায় হরমুজ প্রণালিতে টোল আরোপের কথাও জানিয়েছে তারা।

ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের বিশ্লেষক আলী ভায়েজ বলেছেন, হরমুজ প্রণালি এখন ইরানের জন্য ‘লাইফলাইন’ হয়ে উঠেছে এবং এ ইস্যু সমাধান সবচেয়ে কঠিন হবে। সাবেক মার্কিন কূটনীতিক ব্রেট এইচ ম্যাকগার্ক মনে করেন, বর্তমান মতপার্থক্য কমার কোনো লক্ষণ না থাকায় আলোচনার সাফল্য নিয়ে গভীর অনিশ্চয়তা রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর