শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে, বাঁচার সম্ভাবনা ১ শতাংশ: ট্রাম্প

চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তবে উভয় পক্ষের শর্তে সমঝোতা না হওয়ায় যুদ্ধবিরতি চুক্তি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ পরিস্থিতিকে ‘ম্যাসিভ লাইফ সাপোর্টে’ থাকা অবস্থার সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের জবাব দিয়েছে ইরান। তবে উভয় পক্ষের শর্তে সমঝোতা না হওয়ায় যুদ্ধবিরতি চুক্তি এখন অনিশ্চয়তার মুখে পড়েছে। এ পরিস্থিতিকে ‘ম্যাসিভ লাইফ সাপোর্টে’ থাকা অবস্থার সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, যুদ্ধবিরতির বর্তমান অবস্থা অনেকটা সংকটাপন্ন রোগীর মতো। তার ভাষায়, চিকিৎসক যেমন রোগীর স্বজনদের সামনে এসে বলেন—বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১ শতাংশ, ঠিক তেমন অবস্থায় রয়েছে এই আলোচনা।

ইরানের দেওয়া পাল্টা প্রস্তাবের কঠোর সমালোচনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেটি গ্রহণযোগ্য নয়। তিনি প্রস্তাবটিকে ‘স্টুপিড’ আখ্যা দিয়ে মন্তব্য করেন, কোনো বুদ্ধিমান ব্যক্তি এমন প্রস্তাব মেনে নেবে না।

যুদ্ধ বন্ধে দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে চাপ বাড়লেও ইরানের বিষয়ে কোনো আপস করতে নারাজ বলে স্পষ্ট জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, তার লক্ষ্য একটাই—ইরানের বিরুদ্ধে “সম্পূর্ণ ও চূড়ান্ত বিজয়” অর্জন করা।

ট্রাম্প আরও বলেন, ইরান হয়তো মনে করছে সময়ের সঙ্গে তিনি ক্লান্ত বা চাপে পড়ে পিছু হটবেন। তবে তিনি দাবি করেন, এ যুদ্ধ নিয়ে তার ওপর কোনো ধরনের চাপ কাজ করছে না এবং যুক্তরাষ্ট্র নিজেদের লক্ষ্য অর্জনের দিকেই এগোচ্ছে।

এর আগে গতকাল যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাবের আনুষ্ঠানিক জবাব দেয় ইরান। কিন্তু সেই জবাব সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি ইরানের প্রস্তাবকে “সম্পূর্ণ অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর