শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষরিত ওই চুক্তিকে তিনি আবারও কঠোর ভাষায় সমালোচনা করেছেন। সোমবার (২০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে যে নতুন চুক্তি হচ্ছে তা ‘জেসিপিওএ’ বা ‘ইরান নিউক্লিয়ার ডিল’-এর চেয়ে অনেক ভালো হবে। তিনি ওই চুক্তিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অন্যতম খারাপ চুক্তি বলে উল্লেখ করেন এবং এতে ওবামা ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার সমালোচনা করেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন চুক্তি ২০১৫ সালের পারমাণবিক চুক্তির তুলনায় অনেক বেশি শক্তিশালী ও কার্যকর হবে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষরিত ওই চুক্তিকে তিনি আবারও কঠোর ভাষায় সমালোচনা করেছেন।

সোমবার (২০ এপ্রিল) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের সঙ্গে যে নতুন চুক্তি হচ্ছে তা ‘জেসিপিওএ’ বা ‘ইরান নিউক্লিয়ার ডিল’-এর চেয়ে অনেক ভালো হবে। তিনি ওই চুক্তিকে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য অন্যতম খারাপ চুক্তি বলে উল্লেখ করেন এবং এতে ওবামা ও সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকার সমালোচনা করেন।

ট্রাম্প দাবি করেন, তার প্রশাসনের প্রস্তাবিত চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে এবং মধ্যপ্রাচ্যে নিরাপত্তা আরও জোরদার করবে। তিনি ইরানের অর্থনৈতিক সম্পদ অবমুক্ত করা ও অতীতের আর্থিক লেনদেন নিয়েও মন্তব্য করেন এবং বলেন, তার নেতৃত্বে চুক্তির কাঠামো ও ফলাফল ভিন্ন হবে।

এর আগে সিএনএন জানায়, ট্রাম্প প্রশাসন ইরানের প্রায় ২০ বিলিয়ন ডলারের সম্পদ অবমুক্ত করার বিষয়টি বিবেচনা করছে, যা ওবামা আমলের চুক্তির তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

ট্রাম্প আরও বলেন, পূর্বের চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্রের দিকে নিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি করেছিল। তিনি দাবি করেন, সেই চুক্তি বাতিল না করলে মধ্যপ্রাচ্যসহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোও পারমাণবিক হুমকির মুখে পড়তে পারত।

২০১৫ সালে ওবামা প্রশাসনের সময় ইরানের সঙ্গে এই পারমাণবিক চুক্তি হয়, যার লক্ষ্য ছিল নিষেধাজ্ঞা শিথিলের বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখা। চুক্তির আওতায় ইউরেনিয়াম মজুত ও সেন্ট্রিফিউজ কমানোসহ আন্তর্জাতিক পরিদর্শনের ব্যবস্থা রাখা হয়।

তবে ২০১৮ সালে ট্রাম্প ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে পুনরায় ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা সে সময় জানিয়েছিল, ইরান চুক্তির শর্ত মেনে চলছিল এবং পারমাণবিক অস্ত্র অর্জনের কোনো ইচ্ছা প্রদর্শন করেনি। সূত্র: সিএনএন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর