শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরানের পাশে থাকার বার্তা পুতিনের

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এ আশ্বাস দেন। বার্তায় পুতিন উল্লেখ করেন, কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এ আশ্বাস দেন।

বার্তায় পুতিন উল্লেখ করেন, কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

তবে এই রাজনৈতিক সমর্থনের বাস্তব প্রতিফলন নিয়ে প্রশ্ন তুলছেন অনেক বিশ্লেষক ও ইরানি সূত্র। তাদের মতে, ১৯৭৯ সালের ইরানি বিপ্লব-এর পর বর্তমান পরিস্থিতি সবচেয়ে বড় সংকট হলেও মস্কোর কাছ থেকে প্রত্যাশিত সহায়তা পাওয়া যাচ্ছে না।

সম্প্রতি পলিটিকো-এর এক প্রতিবেদনে দাবি করা হয়, রাশিয়া যুক্তরাষ্ট্রকে একটি প্রস্তাব দিয়েছিল—ওয়াশিংটন যদি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে, তবে মস্কোও ইরানকে তথ্য দেওয়া থেকে বিরত থাকবে। তবে যুক্তরাষ্ট্র এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে জানা গেছে। যদিও ক্রেমলিন এ তথ্যকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে।

রাশিয়ার দৃষ্টিতে ইরান-ইসরায়েল সংঘাত মধ্যপ্রাচ্যকে গভীর সংকটে ঠেলে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি বাজারেও অস্থিরতা সৃষ্টি করেছে। তবে এই অস্থিরতার মধ্যেই বিশ্ববাজারে তেলের দাম বাড়ায় রাশিয়া সরাসরি অর্থনৈতিক সুবিধা পাচ্ছে।

একই সঙ্গে কৌশলগত অংশীদার হলেও রাশিয়া চায় না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। মস্কোর আশঙ্কা, ইরান এমন সক্ষমতা অর্জন করলে মধ্যপ্রাচ্যে নতুন করে পরমাণু অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে, যা পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর