শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়াচ্ছে আরবের মুসলিম দেশগুলো; ট্রাম্পের দাবি

মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আরব মুসলিম দেশগুলোকে নিয়ে নতুন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যে আরব দেশগুলো শুরুতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যুক্ত হতে অনাগ্রহ দেখিয়েছিল, তারাই এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য চাপ দিচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে আরব মুসলিম দেশগুলোকে নিয়ে নতুন দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যে আরব দেশগুলো শুরুতে ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানে যুক্ত হতে অনাগ্রহ দেখিয়েছিল, তারাই এখন যুক্তরাষ্ট্রের হামলায় সক্রিয়ভাবে অংশ নেওয়ার জন্য চাপ দিচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (২ মার্চ) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যে ইরানের ধারাবাহিক হামলার কারণে আরব দেশগুলো তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে।

ট্রাম্প দাবি করেন, 'আমরা বিস্মিত হয়েছি। তারা এখন আক্রমণাত্মকভাবে লড়াই করছে। আগে তাদের সীমিত হামলার কথা ছিল, কিন্তু এখন তারা পুরোপুরি আক্রমণাত্মক হয়ে উঠেছে।'

তবে কোন কোন দেশ যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।

গত চার দিন ধরে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। এর জবাবে ইরানও পাল্টা আক্রমণ চালাচ্ছে। বিশেষ করে তেল আবিবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন নিক্ষেপ করেছে তেহরান।

ইসরায়েল ছাড়াও ইরান বাহরাইন, জর্ডান, কুয়েত, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে। এ প্রেক্ষাপটে ছয়টি আরব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্র একটি যৌথ বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাকে ‘বেপরোয়া ও অযৌক্তিক’ আখ্যা দিয়ে এর নিন্দা জানানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইরানের এমন পদক্ষেপ একাধিক রাষ্ট্রের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

এদিকে, এর আগে মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্ট এক অনুসন্ধানী প্রতিবেদনে দাবি করে, ইরানে হামলার নেপথ্যে সৌদি আরবের ভূমিকা থাকতে পারে।

প্রতিবেদনে বলা হয়, সৌদি যুবরাজ প্রকাশ্যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতা করলেও গোপনে তেহরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে ট্রাম্পকে উৎসাহিত করেছিলেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর