শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ কতটা সম্ভব?

ইরানে চলমান তীব্র বিক্ষোভে অংশ নেওয়া জনগণের ওপর সহিংস দমন-পীড়ন অব্যাহত থাকলে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র—এমন হুমকি গত দুই সপ্তাহ ধরে বারবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যার মধ্যে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু সদস্যকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬

ইরানে চলমান তীব্র বিক্ষোভে অংশ নেওয়া জনগণের ওপর সহিংস দমন-পীড়ন অব্যাহত থাকলে দেশটিতে সামরিক হস্তক্ষেপ করতে পারে যুক্তরাষ্ট্র—এমন হুমকি গত দুই সপ্তাহ ধরে বারবার দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার সন্ধ্যার মধ্যে কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কিছু সদস্যকে অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা এবং ইরানের পাল্টা প্রতিক্রিয়া নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে ইরানের অর্থনৈতিক পরিস্থিতির ভয়াবহ অবনতির প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই আন্দোলন ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে ক্ষমতায় থাকা শাসকগোষ্ঠীর জন্য বড় ধরনের চ্যালেঞ্জে পরিণত হয়েছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের উদ্দেশে ট্রাম্প লেখেন, সাহায্য ‘পথে রয়েছে’। এই মন্তব্যে ইরানে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ আসন্ন বলে ধারণা জোরালো হয়েছে।

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে দেওয়া পোস্টে ইরানি বিক্ষোভকারীদের আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং দমন-পীড়নের সঙ্গে জড়িতদের নাম সংরক্ষণের কথাও বলেন। তিনি জানান, বিক্ষোভকারীদের হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব বৈঠক বাতিল করেছেন। পোস্টে ব্যবহৃত ‘মিগা’ শব্দটি ছিল ‘মেইক ইরান গ্রেট এগেইন’, যা তার পরিচিত স্লোগানের অনুকরণ। যদিও তিনি ‘সহায়তা’ বলতে কী বোঝাচ্ছেন, সে বিষয়ে নির্দিষ্ট কিছু বলেননি। তবে এর আগে, ২ জানুয়ারির এক পোস্টে ট্রাম্প বলেছিলেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সহিংসভাবে হত্যা করা হলে যুক্তরাষ্ট্র তাদের উদ্ধারে প্রস্তুত রয়েছে।

ট্রাম্প প্রশাসনও কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, কূটনীতি ট্রাম্পের প্রথম পছন্দ হলেও প্রয়োজনে সামরিক শক্তি ব্যবহার করতে তিনি পিছপা হবেন না। তার ভাষায়, আকাশপথে হামলা প্রেসিডেন্টের সামনে থাকা বহু বিকল্পের একটি। লেভিট আরও বলেন, তেহরানের রাস্তায় মানুষ হত্যা দেখতে চান না প্রেসিডেন্ট, কিন্তু বাস্তবে সেটাই ঘটছে। ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, বিষয়টি ইরান ভালোভাবেই জানে।

এর আগে, ২০২৫ সালের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরানের ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানের পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতি তখনকার মতো নয়। এরপর থেকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে কমেছে।

১২ দিনের যুদ্ধের সময় যুক্তরাষ্ট্র ভূমধ্যসাগরে সামরিক উপস্থিতি জোরদার করতে বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড ফোর্ড মোতায়েন করেছিল। বর্তমানে সেটিকে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কমান্ডের আওতায় ক্যারিবীয় অঞ্চলে পাঠানো হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, এই অভিযান মূলত লাতিন আমেরিকায় মাদক সন্ত্রাসীদের লক্ষ্য করে পরিচালিত হচ্ছে। তবে ভেনেজুয়েলার নৌযানে হামলার অভিযোগের পক্ষে যুক্তরাষ্ট্র কোনো প্রমাণ দেয়নি।

গত ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ট্রাম্প প্রশাসন তাকে ‘মাদক-সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়েছে এবং নিউইয়র্কে তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক পাচারের অভিযোগে বিচার চলছে।

বিশ্লেষকদের মতে, ইউএসএস জেরাল্ড ফোর্ড ক্যারিবীয় অঞ্চল থেকে ভূমধ্যসাগরে পৌঁছাতে প্রায় ১০ দিন এবং সেখান থেকে পারস্য উপসাগরে যেতে আরও এক সপ্তাহ সময় লাগতে পারে। আল-জাজিরার প্রতিরক্ষাবিষয়ক সম্পাদক অ্যালেক্স গ্যাটোপোলাস মনে করেন, ইরানের জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ঝুঁকির কারণে যুক্তরাষ্ট্র এই রণতরীকে ইরানের খুব কাছে নেবে না। ফলে গত জুনের তুলনায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক আঘাত হানার সক্ষমতা এখন অনেক কম।

যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়া হলেও মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি পুরোপুরি প্রত্যাহার হয়নি। বাহরাইন, মিসর, ইরাক, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে স্থায়ীসহ অন্তত ১৯টি স্থানে যুক্তরাষ্ট্রের ঘাঁটি রয়েছে। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, কাতারের আল-উদেইদ বিমানঘাঁটি থেকে কিছু সেনা সরিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হলেও এটিকে আনুষ্ঠানিক প্রত্যাহার বলা হচ্ছে না। এই ঘাঁটিতে প্রায় ১০ হাজার মার্কিন সেনা রয়েছে এবং গত বছরের যুদ্ধে ইরান সেখানে হামলা চালিয়েছিল।

বিশেষজ্ঞরা মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি সীমিত অভিযান চালায়, তাহলে তা হবে স্বল্পমেয়াদি ও কম ঝুঁকিপূর্ণ। ডিকিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শাহরাম আকবরজাদেহ বলেন, ট্রাম্প এমন অভিযানই পছন্দ করেন। তবে ইরানের সর্বোচ্চ নেতৃত্বকে লক্ষ্যবস্তু করা হলে তা বড় ধরনের প্রতিক্রিয়া ডেকে আনতে পারে। তার মতে, সর্বোচ্চ নেতা অপসারিত হলে ক্ষমতার শূন্যতায় আইআরজিসি নিয়ন্ত্রণ নিতে পারে, যা যুক্তরাষ্ট্রের জন্য আরও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করবে।

বিশ্লেষকদের মতে, ইরানে স্থল সেনা পাঠানো যুক্তরাষ্ট্রের জন্য বাস্তবসম্মত নয়। দীর্ঘমেয়াদি সামরিক অঙ্গীকারে ট্রাম্পের অনীহার উদাহরণ হিসেবে আফগানিস্তান যুদ্ধের অবসানের কথা উল্লেখ করা হচ্ছে। তাই ইরানে সরাসরি স্থল হামলার সম্ভাবনা খুবই ক্ষীণ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

সূত্র: আল-জাজিরা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর