শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরানে যুক্তরাষ্ট্রের ৯০০ কেজির ‘বাঙ্কার বাস্টার’ হামলা

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ইরানের ইসফাহান শহরে এক বিশাল বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের দৃশ্য লক্ষ্য করা যায়। ভিডিওতে একের পর এক বিস্ফোরণের ফলে রাতের আকাশ কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে, ইসফাহানে অবস্থিত একটি গোলাবারুদ ডিপোতে মার্কিন ও ইস্রায়েলি বাহিনী যৌথভাবে হামলা চালিয়েছে। ইসফাহান শহরে প্রায় ২৩ লাখ মানুষ বাস করেন এবং এখানে ইরানের বদর সামরিক বাহিনীর একটি বিমানঘাঁটি রয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে ভয়াবহ বিস্ফোরণের ভিডিও ভোরের দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ভিডিও সম্পর্কে তিনি বিস্তারিত কোনো মন্তব্য করেননি।

মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ইরানের ইসফাহান শহরে এক বিশাল বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের দৃশ্য লক্ষ্য করা যায়। ভিডিওতে একের পর এক বিস্ফোরণের ফলে রাতের আকাশ কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম দাবি করছে, ইসফাহানে অবস্থিত একটি গোলাবারুদ ডিপোতে মার্কিন ও ইস্রায়েলি বাহিনী যৌথভাবে হামলা চালিয়েছে। ইসফাহান শহরে প্রায় ২৩ লাখ মানুষ বাস করেন এবং এখানে ইরানের বদর সামরিক বাহিনীর একটি বিমানঘাঁটি রয়েছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক ওয়াল স্ট্রিট জার্নালের এক আমেরিকান কর্মকর্তা জানান, হামলায় দুই হাজার পাউন্ড (প্রায় ৯০০ কেজি) ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করা হয়েছে। তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এ হামলা এমন এক পরিস্থিতিতে ঘটল যখন ট্রাম্প আগে থেকেই ইরানের জ্বালানি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি দিয়েছিলেন। সরকারি কিংবা বিরোধী কোনো পক্ষ প্রথমিকভাবে হতাহতের সংখ্যা কিংবা প্রকৃত ক্ষতির তথ্য নিশ্চিত করেনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর