শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরানে সরকারবিরোধী আন্দোলন: মসজিদে আগুন

ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে টানা দুই রাত ধরে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনও সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। বিক্ষোভকারীরা তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগের পাশাপাশি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের রাজতান্ত্রিক আমলের পতাকা উড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের সাদা’ত আবাত এলাকার ৬০ বছর বয়সী এক নারী জানান, তিনি নিজেও দ্বিতীয় রাতের মতো রাস্তায় নেমেছিলেন এবং নিজের চোখে মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা দেখেছেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইরানের রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন শহরে টানা দুই রাত ধরে ব্যাপক সরকারবিরোধী আন্দোলনও সহিংসতায় উত্তাল হয়ে উঠেছে পরিস্থিতি। বিক্ষোভকারীরা তেহরানের একটি মসজিদে অগ্নিসংযোগের পাশাপাশি ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের আগের রাজতান্ত্রিক আমলের পতাকা উড়িয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা।

নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তেহরানের সাদা’ত আবাত এলাকার ৬০ বছর বয়সী এক নারী জানান, তিনি নিজেও দ্বিতীয় রাতের মতো রাস্তায় নেমেছিলেন এবং নিজের চোখে মসজিদে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা দেখেছেন। বৃহস্পতিবারের পর শুক্রবার রাতেও এই অস্থিরতা ছড়িয়ে পড়ে মাসহাদ, তাবরিজ, উরুমিয়াহ, ইস্ফাহান, কারাজ ও ইয়াজদসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে।

সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিবিসি ফার্সির প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন এবং শাহ আমলের রাজতন্ত্র পুনরুদ্ধারের পক্ষে শ্লোগান তুলছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন থেকে সাধারণ মানুষকে বিক্ষোভে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে অভিভাবকদের উদ্দেশে সতর্কবার্তায় বলা হয়েছে, তারা যেন তাদের সন্তানদের রাস্তায় যেতে না দেন। একই সঙ্গে জানানো হয়, নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে কোনো হতাহতের ঘটনা ঘটলে তার দায় প্রশাসন নেবে না। কড়া এই হুঁশিয়ারি ও দেশজুড়ে ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার পরও হাজার হাজার মানুষ রাজপথে অবস্থান নিয়েছেন।

তেহরানের এক প্রকৌশলী আমির রেজা জানান, বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনী গুলি ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করছে। এক পর্যায়ে সিভিল পোশাকে থাকা মিলিশিয়া ও পুলিশ সদস্যরা সরাসরি গুলি চালালে জনমনে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজারের ব্যবসায়ীদের শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে এই বিক্ষোভের সূচনা হলেও তা দ্রুত সহিংস রূপ নেয়। টাইম ম্যাগাজিনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, শুধু গত বৃহস্পতিবারেই তেহরানে ২০০ জনের বেশি বিক্ষোভকারী গুলিতে নিহত হয়েছেন। টানা ১৩ দিন ধরে চলা এই আন্দোলনে প্রাণহানির সংখ্যা ক্রমেই বাড়ছে।

এদিকে, ইরান সরকার এই সহিংসতার জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অভিযোগ জানিয়েছে। তেহরানের দাবি, ওয়াশিংটনের প্ররোচণাতেই একটি শান্তিপূর্ণ আন্দোলন রক্তাক্ত সংঘাতে পরিণত হয়েছে।

তবে এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান সরকার যদি সাধারণ মানুষের ওপর দমন-পীড়ন বন্ধ না করে, তাহলে যুক্তরাষ্ট্র বড় ধরনের সামরিক পদক্ষেপ নিতে পারে।

বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ বিদ্রোহ ও আন্তর্জাতিক চাপ—এই দুইয়ের মুখে পড়ে ইরান সরকার এখন চরম সংকটে রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর