শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরানে গোপন হামলা চালিয়েছে সৌদি আরব

পশ্চিমা দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গত মার্চ মাসে ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালায় সৌদি আরব। এর আগে ইরানের পক্ষ থেকে হামলার ঘটনার জেরে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয় বলে দাবি তাদের। কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালায় সৌদি আরব। তবে সৌদি আরব ইরানের কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানে গোপনে হামলা চালিয়েছে সৌদি আরব। বুধবার (১৩ মে) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

পশ্চিমা দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, গত মার্চ মাসে ইরানের ভেতরে একাধিক গোপন হামলা চালায় সৌদি আরব। এর আগে ইরানের পক্ষ থেকে হামলার ঘটনার জেরে পাল্টা প্রতিক্রিয়া হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয় বলে দাবি তাদের।

কর্মকর্তারা জানিয়েছেন, এর মাধ্যমে প্রথমবারের মতো সরাসরি ইরানের ভূখণ্ডে হামলা চালায় সৌদি আরব। তবে সৌদি আরব ইরানের কোন কোন স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

পশ্চিমা আরেক কর্মকর্তা জানান, মার্চের শেষ দিকে ইরানের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় সৌদি আরব। পরবর্তীতে কূটনৈতিক তৎপরতা ও সতর্ক বার্তার কারণে দুই দেশের মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসে।

গত ৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির ঘোষণা দেন। এর প্রায় এক সপ্তাহ আগেই সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা প্রশমিত হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

এ বিষয়ে জানতে ইরান ও সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে রয়টার্স। তবে তাৎক্ষণিকভাবে কোনো পক্ষই এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর