শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরান যুদ্ধে মার্কিন সামরিক প্রাণহানি বেড়ে ১৬

ইরানের সঙ্গে চলমান সংঘাতে আরও দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এতে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার (১৮ জুলাই) মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইরানের সঙ্গে চলমান সংঘাতে আরও দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এতে ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক প্রাণহানির সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। শনিবার (১৮ জুলাই) মার্কিন বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ড্রোন, ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমানের মাধ্যমে চলা এই সংঘাতে স্থলযুদ্ধে সরাসরি বড় আকারে সেনা মোতায়েন না থাকলেও ঝুঁকি অব্যাহত রয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও বাহিনীর উপস্থিতির কারণে সংঘাতের প্রভাব পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

সর্বশেষ জর্ডানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হন। ওই হামলার পর আরও একজন মার্কিন সেনা নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে সেন্টকম।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি কুয়েতের একটি বেসামরিক বন্দরে ইরানের ড্রোন হামলায় ছয় মার্কিন সেনা নিহত হন। তারা যুক্তরাষ্ট্রের আইওয়া ভিত্তিক একটি সরবরাহ ও লজিস্টিক ইউনিটের সদস্য ছিলেন।

এছাড়া ১ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে ইরানের হামলায় আহত এক মার্কিন সেনা পরে মারা যান। মার্চের শেষ দিকে ইরানবিরোধী অভিযানে সহায়তাকারী একটি কেসি-১৩৫ জ্বালানিবাহী বিমান ইরাকে বিধ্বস্ত হলে আরও ছয় মার্কিন সেনা নিহত হন।

সম্প্রতি আরব সাগরে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন নৌবাহিনীর এক পাইলটও নিহত হয়েছেন। ওই ঘটনায় আরও তিন নাবিককে উদ্ধার করা হয়।

মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, নিহত সেনাদের পরিবারের সদস্যদের অবহিত করার ২৪ ঘণ্টা আগে পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না।

এদিকে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক তৎপরতা আরও বাড়ছে। আন্তর্জাতিক মহল সংঘাত কমাতে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়ে আসছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর