শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইরান যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বিশ্বনেতাদের স্বস্তি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র নিহত ওসমান হাদির হত্যাকাণ্ডে গ্রেফতার সন্দেহভাজনদের প্রত্যর্পণ চুক্তির আওতায় বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার নয়াদিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং দেশটির আবাসন, নগর বিষয়ক ও পেট্রোলিয়াম বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরী-র সঙ্গে বৈঠক করেন।ইরানে হামলা ঘিরে ছড়িয়ে পড়া উত্তেজনা আপাতত থেমে যাওয়ায় বিশ্বজুড়ে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁরা এই বিরতি দীর্ঘায়িত করা এবং স্থায়ী সমাধানে পৌঁছাতে দ্রুত চূড়ান্ত চুক্তির আহ্বান জানিয়েছেন। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেমন বিবিসি, সিএনএন,দ্য গার্ডিয়ান এবং আল জাজিরার-এর প্রতিবেদনে এই প্রতিক্রিয়াগুলো উঠে এসেছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইরানে হামলা ঘিরে ছড়িয়ে পড়া উত্তেজনা আপাতত থেমে যাওয়ায় বিশ্বজুড়ে স্বস্তি প্রকাশ করেছেন বিভিন্ন দেশের নেতারা। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তাঁরা এই বিরতি দীর্ঘায়িত করা এবং স্থায়ী সমাধানে পৌঁছাতে দ্রুত চূড়ান্ত চুক্তির আহ্বান জানিয়েছেন।

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম যেমন বিবিসি, সিএনএন,দ্য গার্ডিয়ান এবং আল জাজিরার-এর প্রতিবেদনে এই প্রতিক্রিয়াগুলো উঠে এসেছে।

রাশিয়ার পক্ষ থেকে যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, এতে যুক্তরাষ্ট্র ইউক্রেন ইস্যুতে ত্রিপক্ষীয় শান্তি আলোচনায় ফিরে যাওয়ার সুযোগ পাবে।

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। তাঁর মুখপাত্র স্টিফেন ডুজারিক জানিয়েছেন, সব পক্ষকে আন্তর্জাতিক আইন মেনে স্থায়ী শান্তির পথে এগোনোর আহ্বান জানানো হয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ ও পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং যুদ্ধবিরতিকে দীর্ঘস্থায়ী সমাধানের দিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেছেন। তারা পাকিস্তান, মিসর, তুরস্ক ও সৌদি আরবের মধ্যস্থতার ভূমিকাকেও ধন্যবাদ জানিয়েছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ যুদ্ধবিরতির আওতায় লেবাননেও হামলা বন্ধের আহ্বান জানান। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস-ও এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুদ্ধ শুরুর জন্য সমালোচনা অব্যাহত রাখলেও যুদ্ধবিরতির বিষয়ে সতর্ক অবস্থান নেন।

ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিবৃতিতে বলা হয়েছে, এই যুদ্ধবিরতি পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তির পথ তৈরি করবে বলে আশা করা হচ্ছে।

এছাড়া নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স, জাপানের চিফ ক্যাবিনেট সেক্রেটারি মিনোরু কিহারা-সহ বিভিন্ন দেশের নেতারা যুদ্ধবিরতিকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখেছেন।

ইরাক, মিসর, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে সংলাপ ও কূটনীতির মাধ্যমে স্থায়ী সমাধানের ওপর জোর দিয়েছে।

বিশ্বনেতাদের মতে, এই যুদ্ধবিরতি মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানোর পাশাপাশি স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর