শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইন্দোনেশিয়ায় বন্যায় মৃত ৫০০ ছাড়াল, ক্ষতিগ্রস্ত ১৪ লাখ

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫'শ এর বেশি, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫০০ জন। মালাক্কা প্রণালিতে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা এই তিন প্রদেশে বন্যা তীব্র আকার ধারণ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪ লাখ মানুষ। উদ্ধারকর্মীদের বরাতে জানানো হয়েছে, বহু এলাকায় সড়ক–সেতু ভেঙে যাওয়ায় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কোথাও হাঁটা বা মোটরসাইকেল ছাড়া যাওয়ার উপায় নেই। অনেক এলাকা এখনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫'শ এর বেশি, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৫০০ জন। মালাক্কা প্রণালিতে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে আচেহ, উত্তর সুমাত্রা ও পশ্চিম সুমাত্রা এই তিন প্রদেশে বন্যা তীব্র আকার ধারণ করায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৪ লাখ মানুষ।

উদ্ধারকর্মীদের বরাতে জানানো হয়েছে, বহু এলাকায় সড়ক–সেতু ভেঙে যাওয়ায় সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। কোথাও হাঁটা বা মোটরসাইকেল ছাড়া যাওয়ার উপায় নেই। অনেক এলাকা এখনো খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে রয়েছে।

আচেহর বাসিন্দারা বলছেন, হঠাৎ করে সুনামির মতো পানি এসে ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে গেছে। পশ্চিম সুমাত্রার টুইন ব্রিজ এলাকায় কাদা সরাতে কাজ করছে প্রশাসন, সেখানে নিখোঁজ স্বজনদের অপেক্ষায় অনেকেই দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়।

উত্তর সুমাত্রার বিভিন্ন অঞ্চলে তিন দিন ধরে খাবার সংকট দেখা দিয়েছে। ইন্টারনেট ও ফোনসেবা বিচ্ছিন্ন থাকায় যোগাযোগ ব্যাহত হচ্ছে, অনেকে কয়েক কিলোমিটার হেঁটে সিগন্যাল খুঁজছেন।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে দেশটির প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেন, 'বহু রাস্তা এখনো বিচ্ছিন্ন থাকলেও সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। দৃঢ়চেতা জাতি হিসেবে ইন্দোনেশিয়া এই বিপর্যয় কাটিয়ে উঠবে।'

শুধু ইন্দোনেশিয়ায় নয়, গত এক সপ্তাহে থাইল্যান্ড, মালয়েশিয়া ও শ্রীলঙ্কাসহ এশিয়ার বিভিন্ন দেশে বন্যা–ভূমিধসে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১০০–তে পৌঁছেছে।

বিশেষজ্ঞরা বলছেন, ঘূর্ণিঝড়, উত্তরের মৌসুমি বায়ু ও অতিরিক্ত আর্দ্রতার সম্মিলিত প্রভাবে বৃষ্টিপাত বেড়ে যাওয়ায় এ বিপর্যয় আরও প্রকট হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর