শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ঈগল প্রতীক পেয়ে জয়ের প্রত্যয় মঞ্জুর

ফেনী-২ (সদর) আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দলীয় ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ফেনী জেলা প্রশাসক মনিরা হক তার হাতে ঈগল প্রতীক তুলে দেন।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
ফেনী-২ (সদর) আসনে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু দলীয় ঈগল প্রতীক বরাদ্দ পেয়েছেন। বুধবার (২১ জানুয়ারি) সকালে ফেনী জেলা প্রশাসক মনিরা হক তার হাতে ঈগল প্রতীক তুলে দেন।

এ সময় মঞ্জুর সঙ্গে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ফেনী-২ আসনে মঞ্জুকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানো অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া, জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান, সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, এবি পার্টির কেন্দ্রীয় নেতা শাহ আলম বাদল, জেলা আহ্বায়ক মাস্টার আহসানুল্লাহ, সদস্য সচিব ফজলুল হক, এনসিপির জেলা সদস্য সচিব শাহ ওয়ালি উল্লাহ মানিক, খেলাফত মজলিস নেতা আজিজ উল্লাহ আহমদীসহ দশ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা।

প্রতীক বরাদ্দ শেষে গণমাধ্যমকে মজিবুর রহমান মঞ্জু বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জনতার রায় তিনি পাবেন বলে প্রত্যাশা করেন। অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়ার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, দেশ ও জনগণের স্বার্থে তার এই ত্যাগ ফেনীবাসী আজীবন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়াকে নিজের রাজনৈতিক গুরু হিসেবেও উল্লেখ করেন।

অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি মজিবুর রহমান মঞ্জুকে নিজের প্রার্থী উল্লেখ করে সর্বশক্তি দিয়ে তাকে বিজয়ী করতে কাজ করার ঘোষণা দেন।

প্রতীক বরাদ্দ শেষে মঞ্জু ফেনী-৩ আসনের জোট প্রার্থী ফখরুদ্দিন মানিকসহ জুলাই অভ্যুত্থানের শহীদ শিহাবের কবর জিয়ারত করেন। এ সময় জেলা জামায়াত, এবি পার্টি, এনসিপিসহ ১০ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা থেকে ফেনীতে এসে তিনি অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়ার বাসায় গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর ১০ দলের পক্ষে ফেনী সদর আসনে সংসদ সদস্য প্রার্থী হিসেবে তিনি মনোনয়নপত্র জমা দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর