মঙ্গলবার (২৬ মে) রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সময় ঈদগাহ এলাকায় নেওয়া নিরাপত্তা কার্যক্রমও পর্যবেক্ষণ করেন র্যাব ডিজি।
র্যাব ডিজি বলেন, 'ঈদুল আজহা উপলক্ষে রাজধানীসহ সারা দেশে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে মোবাইল চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনার পাশাপাশি বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি।'
তিনি বলেন, 'র্যাবের সব ব্যাটালিয়ন নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় রোবাস্ট প্যাট্রলিং পরিচালনা করছে। দেশের প্রধান প্রধান ঈদের জামাতকে ঘিরে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে রাজধানীসহ বিভিন্ন এলাকায় চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।'
র্যাব জানিয়েছে, ঈদকে সামনে রেখে কালোবাজারি, অবৈধ মজুত, দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যে ভেজাল এবং নকল পণ্য বাজারজাতের মতো অপতৎপরতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। একই সঙ্গে বাহিনীর অনলাইন মনিটরিং কার্যক্রমও সার্বক্ষণিক চালু থাকবে।
র্যাবের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ঈদের ছুটিতে রাজধানী ও বড় শহরগুলোতে জনসমাগম কমে যাওয়ায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যেতে পারে। এ পরিস্থিতি মোকাবিলায় মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে রাত্রিকালীন নিরাপত্তাচৌকি ও টহল জোরদার করা হয়েছে।
ঘরমুখী মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। পাশাপাশি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও সব ধরনের অপরাধ দমনে নিয়মিত অভিযান, গোয়েন্দা নজরদারি ও টহল অব্যাহত থাকবে।