শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

ইবোলার টিকা আসতে লাগতে পারে আরও ৯ মাস: ডব্লিউএইচও

ভাসি মূর্তি বলেন, 'ইবোলার বুন্ডিবুগিও ধরনের সংক্রমণ ঠেকাতে বর্তমানে দুটি সম্ভাব্য ভ্যাকসিন তৈরির কাজ চলছে। তবে সেগুলো এখনো ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে পৌঁছায়নি। টিকা পুরোপুরি প্রস্তুত করা এবং মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শেষ করতে অন্তত ৯ মাস সময় লাগতে পারে।' বর্তমানে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ইবোলার উপসর্গ নিয়ে ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৬০০ জনের মধ্যে সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে।

A
Admin
২৫ জুলাই, ২০২৬
প্রাণঘাতী ভাইরাসজনিত রোগ ইবোলার টিকা বাজারে আনতে আরও প্রায় ৯ মাস সময় লাগতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা ড. ভাসি মূর্তি।

বুধবার (২০ মে) জেনেভায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ভাসি মূর্তি বলেন, 'ইবোলার বুন্ডিবুগিও ধরনের সংক্রমণ ঠেকাতে বর্তমানে দুটি সম্ভাব্য ভ্যাকসিন তৈরির কাজ চলছে। তবে সেগুলো এখনো ক্লিনিক্যাল ট্রায়াল পর্যায়ে পৌঁছায়নি। টিকা পুরোপুরি প্রস্তুত করা এবং মানবদেহে পরীক্ষামূলক প্রয়োগ শেষ করতে অন্তত ৯ মাস সময় লাগতে পারে।'

বর্তমানে মধ্য আফ্রিকার দেশ কঙ্গোয় ইবোলার সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। ডব্লিউএইচওর তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত ইবোলার উপসর্গ নিয়ে ১৩৯ জনের মৃত্যু হয়েছে এবং আরও প্রায় ৬০০ জনের মধ্যে সংক্রমণের লক্ষণ পাওয়া গেছে।

ড. ভাসি মূর্তি জানান, কঙ্গোতে উপসর্গ দেখা দেওয়া ব্যক্তিদের মধ্যে ৫১ জনের শরীরে ইবোলা সংক্রমণ নিশ্চিত হয়েছে। এছাড়া প্রতিবেশী উগান্ডাতেও দুইজন আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।

কঙ্গোতে আক্রান্তরা মূলত দেশটির পূর্বাঞ্চলীয় ইতুরি ও উত্তর কিভু প্রদেশের বাসিন্দা। অন্যদিকে উগান্ডার আক্রান্ত দুই ব্যক্তি রাজধানী কামপালার বাসিন্দা বলে জানা গেছে।

ইবোলার প্রাদুর্ভাব বাড়তে থাকায় গত ১৭ মে বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করে ডব্লিউএইচও। তবে সংস্থাটি জানিয়েছে, পরিস্থিতি এখনো বৈশ্বিক মহামারির পর্যায়ে পৌঁছায়নি।

ডব্লিউএইচও মহাপরিচালক টেডরস আধানম ঘেব্রেইয়েসুস বলেন, 'কঙ্গোতে ইবোলার সংক্রমণ জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে গুরুতর হলেও এটি এখনো বিশ্বব্যাপী মহামারি নয়।'

ইতোমধ্যে কঙ্গোতে ইবোলা পরিস্থিতি মোকাবিলায় ২ কোটি পাউন্ড সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। স্বাস্থ্যকর্মীদের ভাতা, রোগ নিয়ন্ত্রণ এবং নজরদারি কার্যক্রমে এই অর্থ ব্যয় করা হবে।

ইবোলা কীভাবে ছড়ায়
ইবোলা ভাইরাসের বৈজ্ঞানিক নাম ‘অর্থোইবোলাভাইরাস জাইরেন্স’। এ পর্যন্ত ভাইরাসটির ছয়টি ধরন শনাক্ত হয়েছে— জাইর, সুদান, বুন্ডিবুগিও, রেস্টন, তাই ফরেস্ট ও বোম্বালি। বর্তমানে কঙ্গো ও উগান্ডায় ছড়িয়ে পড়া সংক্রমণের জন্য বুন্ডিবুগিও ধরনকে দায়ী করা হচ্ছে।

এই ভাইরাস মানুষ ও প্রাইমেট শ্রেণির প্রাণীদের আক্রান্ত করে। আক্রান্ত ব্যক্তি বা প্রাণীর রক্ত, লালা, ঘাম, বমি, মল-মূত্র কিংবা শরীরের অন্যান্য তরলের সংস্পর্শে এলে সংক্রমণ ছড়ায়। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কাপড় বা সুঁই থেকেও ভাইরাস ছড়াতে পারে। এমনকি মৃতদেহের সংস্পর্শ থেকেও সংক্রমণ হওয়ার ঝুঁকি থাকে।

বিশেষজ্ঞদের মতে, ফলখেকো বাদুড় ইবোলার প্রধান প্রাকৃতিক বাহক। এছাড়া বনমানুষ, হরিণ ও সজারুর মাধ্যমেও ভাইরাসটি মানুষের শরীরে ছড়াতে পারে।

উপসর্গ ও ঝুঁকি
ইবোলার সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে— হঠাৎ তীব্র জ্বর, প্রচণ্ড দুর্বলতা, মাথাব্যথা, গলাব্যথা, পেশিতে ব্যথা, ডায়রিয়া, বমি ও শরীরে ফুসকুড়ি। রোগের শেষ পর্যায়ে নাক, মুখ কিংবা মলদ্বার দিয়ে রক্তক্ষরণ শুরু হতে পারে। এ কারণেই ইবোলাকে ‘হেমারেজিক ফিভার’ বা রক্তক্ষরণজনিত জ্বর বলা হয়।

যদিও ভাইরাসটি বাতাসের মাধ্যমে ছড়ায় না, তবুও আক্রান্তদের মৃত্যুহার অত্যন্ত বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ইবোলায় গড়ে মৃত্যুহার প্রায় ৫০ শতাংশ। তবে কঙ্গোর সাম্প্রতিক প্রাদুর্ভাবে এ হার ৪০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

বর্তমানে কঙ্গোতে ইবোলা আক্রান্ত ও উপসর্গযুক্ত ২৪৬ জন রোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ছয়জন মার্কিন নাগরিকও আছেন। জানা গেছে, আক্রান্তদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। তাদের দেশে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র সরকার।

সূত্র: বিবিসি

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

শিরোনাম:
সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর সদ্য. রাকসু জিএস আম্মারসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের সদ্য. লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ ট্রাইব্যুনালের সদ্য. মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সন্তানের নামে সম্পত্তি লিখে দিলেও ভোগ করতে পারবেন বাবা-মা: আইনমন্ত্রী সদ্য. এনসিপির কর্মসূচি ঘিরে সিলেটে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী সদ্য. মৌলভীবাজার থেকে সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা সদ্য. মিরপুর কলেজের দেয়াল ধস: টিসিবির নামে ভুল সংবাদ প্রকাশ বিভিন্ন গণমাধ্যমে সদ্য. সাকিব আল হাসানকে টপকে এখন শীর্ষে পরীমনি সদ্য. ছাত্রলীগকে গুপ্ত থেকে পড়ালেখা চালিয়ে যেতে বললেন প্রক্টর