বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করে তাঁকে উপাচার্য নিয়োগ দেয়া হয়। একই দিনে দু’টি পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে শুভেচ্ছা জানায় সংগঠন দু’টি।
জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্বাক্ষরিত শুভেচ্ছাবার্তায় বলা হয়, 'গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক প্রফেসর ড. এ.কে.এম. মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১৫তম ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন। এ উপলক্ষ্যে নবনিযুক্ত ভাইস চ্যান্সেলর মহোদয়কে ইসলামী বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জ্ঞাপন ও সরকারের সংশ্লিষ্ট মহলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।'
এতে আরও বলা হয়, 'আমরা আশা করি নবনিযুক্ত উপাচার্য শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কর্তৃক প্রতিষ্ঠিত ইসলামী বিশ্ববিদ্যালয়কে কাঙ্ক্ষিত লক্ষ্যপানে পৌঁছাতে ইসলামী বিশ্ববিদ্যালয় পরিবারের সকলকে সাথে নিয়ে সর্বক্ষেত্রে সফলতার সঙ্গে কাজ করে যাবেন। আমরা মহান রাব্বুল আলামিনের দরবারে তার সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।'
এদিকে ইবি ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রাশিদুজ্জামান স্বাক্ষরিত শুভেচ্ছাবার্তায় বলা হয়, 'ইসলামী বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সিনিয়র অধ্যাপক, ইবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি, ইউট্যাব কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ-সভাপতি প্রফেসর ড. এ কে এম মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হওয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইউট্যবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।'
শুভেচ্ছাবার্তায় আরও বলা হয়, 'আমরা বিশ্বাস করি তাঁর সুযোগ্য নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও অন্যান্য সব ধরনের উন্নতি ও অগ্রযাত্রা নব-গতি লাভ করবে। আমরা তাঁর সামুহিক উন্নতি কামনা করছি এবং সার্বিক সহযোগিতার গভীর আশ্বাস প্রদান করছি।'